ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এবং বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠকটি আপাতদৃষ্টিতে আর দশটি কূটনৈতিক সৌজন্য সাক্ষাতের মতোই। ১২ নভেম্বর সকালে ঢাকায় ভারতীয় হাইকমিশনে অনুষ্ঠিত বৈঠকটির আলোচ্যসূচি প্রকাশ করা হয়নি। মার্কিন দূতাবাসের একটি সূত্র শুধু বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। কিন্তু সময়টা গুরুত্বপূর্ণ। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, দিল্লির কাছে ঢাকার প্রত্যর্পণ দাবি, দুই দেশের সম্পর্কের টানাপড়েন এবং বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতা সবকিছু মিলিয়ে এই বৈঠককে নিছক সৌজন্য সাক্ষাৎ বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। আবার বৈঠক মানেই হাসিনাকে নিয়ে কোনো গোপন সমঝোতা হয়েছে, এমন সিদ্ধান্তে পৌঁছানোরও ভিত্তি নেই। প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে ঢাকা, দিল্লি ও ওয়াশিংটনের অগ্রাধিকার কোথায়?…
Author: H.billal
রাজধানীর বাজারে বিক্রি হওয়া শাক-সবজিতে সহনীয় সীমার কয়েক গুণ বেশি সিসা ও ক্যাডমিয়ামের উপস্থিতি পাওয়া গেছে। শুধু ভারী ধাতুই নয়, বিভিন্ন নমুনায় শনাক্ত হয়েছে ক্ষতিকর জীবাণুও। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) পরীক্ষায় এমন উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের খাবারের সঙ্গে এসব বিষাক্ত উপাদান শরীরে প্রবেশ করায় দীর্ঘ মেয়াদে কিডনি, লিভার ও স্নায়ুতন্ত্রের জটিলতা দেখা দিতে পারে। শিশুদের মস্তিষ্কের বিকাশেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে সিসা। অনুসন্ধানে দেখা গেছে, রাজধানীর আশপাশের সবজির ক্ষেতগুলোতে কৃষকদের বড় একটি অংশ নির্ধারিত নিয়ম অনুসরণ না করে কীটনাশক ও বালাইনাশক ব্যবহার করছেন। কোনো কোনো ক্ষেত্রে রাসায়নিক প্রয়োগের মাত্র এক দিন পর সবজি সংগ্রহ করে পাঠানো…
পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তির কাছ থেকে নগ্ন ছবি পাওয়ার বিনিময়ে ভারতের গোপন যুদ্ধপরিকল্পনা ও সামরিক তথ্য পাচারের অভিযোগ উঠেছে দেশটির বিমানবাহিনীর (আইএএফ) এক উইং কমান্ডারের বিরুদ্ধে। দিল্লি পুলিশের দাখিল করা অভিযোগপত্রে (চার্জশিট) উঠে এসেছে চাঞ্চল্যকর এসব তথ্য। শুক্রবার (১৩ নভেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত কর্মকর্তা ভারতের গোপন যুদ্ধপরিকল্পনা, ড্রোন ইউনিটের সক্ষমতা, যুদ্ধবিমান মোতায়েন, সামরিক মহড়া এবং স্পর্শকাতর সামরিক স্থাপনার অবস্থানসংক্রান্ত তথ্য পাকিস্তানি ওই ব্যক্তির কাছে সরবরাহ করেছেন বলে অভিযোগ করেছে দিল্লি পুলিশ। অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে দায়ের করা মামলায় ওই কর্মকর্তা গত পাঁচ মাস ধরে কারাগারে রয়েছেন। পুলিশের চার্জশিট অনুযায়ী, ২০২৬ সালের ১২ জানুয়ারি থেকে…
সম্পূর্ণ বিনা খরচে পবিত্র ওমরাহ পালনের সুযোগ পেয়েছেন তিন বাংলাদেশি। সৌদি আরবের ডিজিটাল প্ল্যাটফর্ম নুসুক অ্যাপের বিশেষ কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে ওমরাহ করার সুযোগ পেয়েছেন তারা। তাদের প্রত্যেকে আরও একজন করে সঙ্গে নিয়ে যেতে পারবেন। সম্প্রতি নির্বাচিত তিন প্রতিযোগীর নাম সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে (সাবেক টুইটার) প্রকাশ করেছে নুসুক। তিন বাংলাদেশি হলেন, মো. খালেদ হোসাইন চৌধুরী, রাহিমা বেগম ও রেদওয়ানুল করিম। বিজয়ীরা পাবেন বাংলাদেশ থেকে সৌদি আরব যাতায়াতের বিমান টিকিট, ভিসা এবং মক্কা ও মদিনায় ১০ রাতের অবস্থান সুযোগ। বিজয়ী চাইলে একজনকে সঙ্গে নিতে পারবেন। যেভাবে অংশ নেবেন সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের অফিশিয়াল অ্যাপ ‘নুসুক’-এর মাধ্যমে কুইজ প্রতিযোগিতায় অংশ…
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঘুমন্ত অবস্থায় শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার ৪৯ দিন পর কিশোরী আফরিন আক্তার (১৩) মারা গেছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকালে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। জমিসংক্রান্ত বিরোধের জেরে মামি সোনিয়া আক্তার তার শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় করা মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে বলে জানিয়েছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও কান্দাপাড়া গ্রামের রওশন আরার সঙ্গে তার ছোট ভাই জাকির হোসেনের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে প্রায়ই বিবাদ হতো। রওশন আরার…
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে বাংলাদেশকে সামরিক বিমান পাঠাতে হবে। আর হাসিনাকে ফেরত পাঠানোর পর দেশে তার ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। প্রয়োজনে নতুনভাবে তার বিচারকাজ শুরু করতে হবে। সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে ভারতের সামরিক ও বেসামরিক সূত্রের বরাতে বলা হয়, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ব্যাকচ্যানেলে এসব শর্ত দিয়েছে ভারত। এমনকি তাকে তৃতীয় কোনও দেশে পাঠানোর চেষ্টাও বিফলে গেছে বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়। শুক্রবার (১৩ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে এ প্রসঙ্গে প্রশ্নের মুখোমুখি হন মুখপাত্র রণধীর জয়সওয়াল। তবে প্রশ্নটি একপ্রকার এড়িয়ে গিয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে কিছু বলার নেই’।…
বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক বজায় রাখতে আগ্রহী ভারত। এরই ধারাবাহিকতায় বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে সুসংগঠিত কাঠামোর আওতায় নানা উদ্যোগ নেয়া হয়েছে এবং নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার (১৩ নভেম্বর) দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা বলেন মুখপাত্র রণধীর জয়সওয়াল। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ভারত-বাংলাদেশ কনস্যুলার সংলাপের পরবর্তী পর্বটি উভয় পক্ষের সুবিধাজনক কোনো সময়ে অনুষ্ঠিত হবে। সেখানে ভ্রমণের সংশোধিত ব্যবস্থাসংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হবে। বিদ্যমান এই কাঠামোগুলোর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছে ভারত। এর আগে ঢাকায় আগামী ১৭ ও ১৮ নভেম্বর অনুষ্ঠিতব্য দুই দেশের…
রাজধানীর বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং, মাদক ও উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মিরপুরের মসজিদুল জুমা কমপ্লেক্সের খতিব ও ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ। এসব পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা তুলে ধরেন এই ইসলামি বক্তা। পোস্টে তিনি কিশোরদের একটি দলের বেপরোয়া আচরণের বর্ণনা দিয়ে বলেন, লাগামটা ছিঁড়তে দিয়েন না! মহল্লায় রাত গভীর হওয়ার আগেই ফিরছে একদল কিশোর। বয়স ১৩-১৫। খালি গা, হাতে সিগারেট, মুখে কোরাসে চিৎকার করে গান। হাতে তামাক, নাকি অন্য কিছু জানি না। তবে তাদের বেপরোয়া ভঙ্গি দেখে প্রশ্ন জাগে, আমরা…
চব্বিশের জুলাইয়ে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে আশ্রয় নিয়েছেন ভারতে। প্রায় সোয়া দুই বছররের ওপর হলো সেখানেই রয়েছেন তিনি। এরই মধ্যে দেশের আদালতে তার মৃত্যুদণ্ডের রায় হয়েছে। এ ছাড়া কয়েকমাস আগে বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরেই দেশে ফিরবেন এবং এখন পর্যন্ত সেই ঘোষণাতেই অনড় আছেন বলে খবর আন্তর্জাতিক গণমাধ্যমের। যদিও ফেরার কোনো নির্দিষ্ট দিনতারিখ জানাননি তিনি। এদিকে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে এই মুহুর্তে তার ‘হোস্ট কান্ট্রি’ আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি ভারত। কিন্তু তার দেশে ফেরার ঘোষণা নিয়ে ভারত আসলে কী ভাবছে? এই ঘোষণার নেপথ্যে দিল্লিরও কি কোনও ভূমিকা আছে? এই ‘প্রত্যাবর্তনে’র…
নোয়াখালীর কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আপন মামাতো ভাই শামছুর রহমান টিপু (৬২) ও তার ছেলে শিহাবুর রহমান শিহাবকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ডের হাসপাতাল গেট এলাকার মৌলভী আমিন উল্যাহ খাঁন সাহেবের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শামছুর রহমান টিপু ওবায়দুল কাদেরের বড় মামা একরামুল হকের ছেলে। তিনি বসুরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। এ ছাড়া, তার ছেলে শিহাবুর রহমান শিহাব বসুরহাট পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৫৯ পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, শামছুর…
