প্রতিদিন বাজার করা হয়তো আপনার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তাই সপ্তাহের বাজার এক বারেই কিনে নিয়ে ফ্রিজে ভরে রাখেন অনেকেই। এত সবজি, মাছ, মাংস এনে অনেকেই মনে করেন, খাবার ভালো রাখতে তা ফ্রিজে রেখে দেওয়াই উত্তম! কিন্তু জানেন কি, কিছু কিছু খাবারের গুণ, স্বাদ, দুই-ই নষ্ট হয়ে যায় ফ্রিজে রাখলে? জেনে নিন, বাজার থেকে এনে কোন কোন খাবার ভুলেও ফ্রিজে রাখবেন না? ১. পাউরুটি: পাউরুটির গায়ে ছত্রাক পড়ে যাওয়া আটকাতে অনেকেই প্যাকেট-সহ তা ফ্রিজে রেখে দেন। ফ্রিজে যে কোনো খাবার রাখলেই তা শুকনো হয়ে যায়। পাউরুটি বা কেক জাতীয় খাবার ফ্রিজে রাখলে তা অতিরিক্ত শুকিয়ে যায়। ২. আলু: কাঁচা…
Author: H.billal
রাজশাহীর বাগমারায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ভবানীগঞ্জ পৌরসভা শাখা কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ আক্তার বেবিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় ভবানীগঞ্জ নিউমার্কেটে তার নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয় বলে জানিয়েছেন বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম। পুলিশ জানায়, মমতাজ আক্তার বেবি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এনামুল হকসহ কারাবন্দি বিভিন্ন নেতার মুক্তির দাবিতে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে আসছিলেন। এ ছাড়া বাগমারাকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করে…
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে সিরাজগঞ্জের ৮৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে জেলা বিএনপি। একই সঙ্গে ইউনিয়ন পর্যায়ে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহীদের মাঝেও ফরম বিতরণ করা হচ্ছে। শনিবার (১৪ নভেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তনে আয়োজিত এক সমাবেশে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলীম। এ সময় তিনি বলেন, ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী নির্বাচনে তিনটি বিষয় বিবেচনা করা হবে। দলের জন্য ত্যাগ স্বীকার, নির্যাতিত হওয়া এবং বিগত আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা ব্যক্তিদের…
মানুষের কথা, কাজ কিংবা আচরণ যখন অন্যের কাছে অপ্রয়োজনীয়, অর্থহীন বা বিরক্তিকর মনে হয়, তখন অনেকেই তাকে ‘ফালতু’ বলে আখ্যায়িত করেন। তবে কাউকে ফালতু বলার পেছনে শুধু তার আচরণ নয়, ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি ও মনোভাবও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।সাধারণত অযথা কথা বলা, সময় নষ্ট করা, দায়িত্বহীন আচরণ, অন্যকে বিরক্ত… মানুষের কথা, কাজ কিংবা আচরণ যখন অন্যের কাছে অপ্রয়োজনীয়, অর্থহীন বা বিরক্তিকর মনে হয়, তখন অনেকেই তাকে ‘ফালতু’ বলে আখ্যায়িত করেন। তবে কাউকে ফালতু বলার পেছনে শুধু তার আচরণ নয়, ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি ও মনোভাবও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাধারণত অযথা কথা বলা, সময় নষ্ট করা, দায়িত্বহীন আচরণ, অন্যকে বিরক্ত করা কিংবা পরিস্থিতি না বুঝে…
গভীর রাতে এক নেত্রীর বাসায় কফি পানে গিয়ে ঘরের ভেতর তালাবদ্ধ হয়ে পড়েন বরিশালের গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু। খবর পেয়ে রাতেই ওই ঘরের তালা ভেঙে তাকে উদ্ধার করেন তার দুই ছেলে ও রাজনৈতিক সহযোগীরা। এ ঘটনায় বরিশালজুড়ে আলোচনা শুরু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) গভীর রাতে বরিশালের গৌরনদী উপজেলা গেট সংলগ্ন মাশাল্লাহ ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। তবে পুরো ঘটনাকে পরিকল্পিত ষড়যন্ত্র ও অপপ্রচার বলে দাবি করেছেন বদিউজ্জামান মিন্টু। তার দাবি, গৌরনদী পৌরসভা নির্বাচন সামনে রেখে নিজ দলের প্রতিপক্ষরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। ঘটনার প্রত্যক্ষদর্শী একাধিক সূত্রের দাবি, উপজেলা গেট সংলগ্ন মাশাল্লাহ ভবনের তৃতীয়…
গোপালগঞ্জে বাসচাপায় মহিবুল মোল্লা (৪৫) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় ইজিবাইকে থাকা আরও তিন যাত্রী আহত হন। এ ঘটনায় বিক্ষুপ্ত জনতা ফাল্গুনী পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয়। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়ায় এ দুর্ঘটনা ঘটে। গোপীনাথপুর তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. ইকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত বাইসাইকেল চালক মহিবুল মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার গোয়ালা চন্দ্রদিঘলিয়া গ্রামের মোকাররম মোল্যার ছেলে। গোপীনাথপুর তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. ইকরাম হোসেন জানান, মহিবুল মোল্লা চন্দ্রদিঘলীয়া হাট থেকে বাজার করে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় বাইসাইকেলটি চন্দ্রদিঘলীয়া বাসস্ট্যান্ড পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘ফাল্গুনী পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস…
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (১৪ নভেম্বর) সকালে তাকে রাজধানীর একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে হৃদ্রোগ বিশেষজ্ঞদের একটি দল তার এনজিওগ্রাম করে। তবে বর্তমানে মন্ত্রী সুস্থ আছেন। বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি জানান, শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করায় স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর হৃদ্রোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামানের নেতৃত্বে মন্ত্রীর এনজিওগ্রাম করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং ভালো আছেন। তবে স্বাস্থ্যমন্ত্রীর হার্টে রিং পরানো হয়েছে কি না, সে ব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানাতে পারেননি এই চিকিৎসক।
ইউরোপের অন্যতম জনপ্রিয় দেশ ইতালি কাজের উদ্দেশ্যে যাওয়ার বড় ধরনের সুযোগ তৈরি করেছে। দেশটির শ্রমবাজারে বিভিন্ন খাতের ঘাটতি মেটাতে এবার ১ লাখ ৬৫ হাজার কর্মী নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। আর এই সুযোগের আওতায় বাংলাদেশসহ নির্দিষ্ট কিছু দেশের প্রার্থীরাও আবেদন করার সুযোগ পাচ্ছেন। ইতালির এই বিশাল কর্মসংস্থান প্রক্রিয়ায় অংশ নিতে আগ্রহীদের দেশটির নির্ধারিত নিয়ম ও নির্দেশনা মেনে আবেদন সম্পন্ন করতে হবে। সাধারণত ইতালির ‘ফ্লো ডিক্রি’ বা ‘স্লুচি আইনে’ নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে কাজের ভিসার জন্য আবেদন করতে হয়। আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার পর অনুমোদিত পোর্টালের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র, যেমন—পাসপোর্টের কপি, কাজের চুক্তিনামা বা চাকরির প্রস্তাব এবং অন্যান্য বৈধ কাগজপত্র জমা দিতে…
ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহার করে পর্নোগ্রাফি তৈরি এবং ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে তা প্রদর্শনের মাধ্যমে সামাজিক মর্যাদাহানির অভিযোগে ঢাকা কলেজের ছাত্রদল নেতা খালিদ পারভেজকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-০২)। গ্রেপ্তার ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। তিনি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জনগাঁও এলাকার বাসিন্দা। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে এসআরবি-২। এসআরবি সূত্র জানায়, খালিদ পারভেজের নামে পর্নোগ্রাফির একটি মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানা ছিল। যে থানা থেকে তার রিকুইজিশন দেওয়া আছে, সেটার ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। প্রথমে তাকে হাতিরঝিল থানায় দেওয়া হয়েছে, পরে…
যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস এখন ঢাকায় অবস্থান করছেন। শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৩টার দিকে তিনি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ওঠেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ১৯ নভেম্বর বিকাল পর্যন্ত তিনি বাংলাদেশে থাকবেন। বাংলাদেশে প্রায় তিন বছর রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা পিটার হাস ২০২৪ সালের সেপ্টেম্বরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রের বেসরকারি জ্বালানি প্রতিষ্ঠান অ্যাকসিলারেট এনার্জিতে যোগ দেন। বর্তমানে প্রতিষ্ঠানটিতে কৌশলগত উপদেষ্টা হিসেবে কর্মরত রয়েছেন তিনি। একই সঙ্গে তিনি কোম্পানিটির বাংলাদেশ-সংশ্লিষ্ট কার্যক্রমের দায়িত্বেও রয়েছেন। পিটার হাসের এবারের ঢাকা সফরের উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি ব্যবসায়িক সফর, নাকি অন্য কোনো কারণে তিনি বাংলাদেশে এসেছেন,…
