Author: H.billal

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি ভবিষ্যদ্বাণীমূলক বাজার প্ল্যাটফর্ম তথা ভবিষ্যতের বিভিন্ন ঘটনা নিয়ে বাজি ধরার সুযোগ দেয়া অনলাইন প্ল্যাটফর্ম কালশির উপদেষ্টার পদ ছাড়ছেন। প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান পলিমার্কেটে তার বিনিয়োগের পর পারস্পরিক সম্মতিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে কালশি। এদিকে ট্রাম্প পরিবারের ব্যবসায়িক সম্পর্ক নিয়ে তদন্তের ঘোষণা দিয়েছেন ডেমোক্র্যাটরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানে হামলা নিয়ে ট্রাম্প-নেতানিয়াহুর উত্তপ্ত বাক্যবিনিময় প্রতিবেদন অনুযায়ী, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবি এবং ডেমোক্র্যাটরা কংগ্রেসের উভয়কক্ষের নিয়ন্ত্রণ নেয়ার পর ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের কালশি থেকে সরে যাওয়ার এ সিদ্ধান্তের…

Read More

কোন ইউনিয়ন পরিষদে (ইউপি) কবে নির্বাচন অনুষ্ঠিত হবে, তা নির্ধারণে আগামী ১৬ নভেম্বর সভা করবে নির্বাচন কমিশন (ইসি)। পাঁচ ধাপে অনুষ্ঠেয় ইউপি নির্বাচনের প্রস্তুতি নিয়ে ওই সভায় আলোচনা হবে। প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোট হতে পারে। বুধবার (১১ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে চার নির্বাচন কমিশনারও উপস্থিত থাকবেন।’ আখতার আহমেদ জানান, বৈঠকের আলোচ্যসূচিতে দুটি বিষয় রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে পাঁচ ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি এবং স্মার্ট এনআইডি কার্ড উৎপাদন, পারসোনালাইজেশন…

Read More

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বৃহস্পতিবার সকালে ঢাকার ভারতীয় হাইকমিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। একটি কূটনৈতিক সূত্র যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছে। তবে দুই কূটনীতিকের মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা জানা যায়নি। সূত্রটি জানিয়েছে, বৃহস্পতিবার সকালে তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ও ভারতের সম্পর্কের নতুন টানাপোড়েনের মধ্যে দুই কূটনীতিকের এ বৈঠক অনুষ্ঠিত হলো। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে বাংলাদেশ। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। অন্যদিকে, শেখ হাসিনা নিজেই আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন।…

Read More

বাংলাদেশে চব্বিশের জুলাইয়ে গণ-অভ্যুত্থানের পর থেকে শেখ হাসিনা ভারতে এসে আশ্রয় নিয়ে রয়েছেন, তাও সোয়া দু’বছরের ওপর হলো। ইতোমধ্যে বাংলাদেশের আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছে – এবং কয়েকমাস আগে তিনি বার্তা সংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি চলতি বছরের ডিসেম্বরেই দেশে ফিরবেন। আজ পর্যন্ত তিনি সেই ঘোষণাতেই অনড় আছেন, যদিও দেশে ফেরার কোনো নির্দিষ্ট দিনতারিখ এখনো জানাননি। শেখ হাসিনার এই দেশে ফেরার ঘোষণা নিয়ে এই মুহুর্তে তার ‘হোস্ট কান্ট্রি’ যারা, সেই ভারত সরকারও আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি। পাশাপাশি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশের হাতে তুলে দেওয়ার অনুরোধও প্রায় দু’বছর হতে চললো তারা ঝুলিয়ে রেখেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ…

Read More

বাংলাদেশ বিমানবাহিনীর পাঁচ কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার। আগামী ৩০ নভেম্বর থেকে তাদের অবসর-উত্তর ছুটি (এলপিআর) শুরু হবে। এরপর ২০২৭ সালের ১ জুন থেকে তাদের অবসর কার্যকর হবে।বাংলাদেশ সংবাদ বিশ্লেষণ বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব জাকির হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। অবসরপ্রাপ্তির তালিকায় রয়েছেন উইং কমান্ডার সানজিদা আক্তার, উইং কমান্ডার এনামুল কবির, স্কোয়াড্রন লিডার এসএম তানজিল আহসান, স্কোয়াড্রন লিডার মো. শাহরিয়ার চৌধুরী এবং স্কোয়াড্রন লিডার সানজানা শারমিন চৌধুরী। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্ধিত মেয়াদি কমিশনে থাকা প্রথম দুই কর্মকর্তার চাকরির সময়সীমা অতিক্রান্ত হওয়ায় বিমানবাহিনী অ্যাক্ট রুলস, ১৯৫৭-এর রুল ২৪(১০) এবং বিমানবাহিনী নির্দেশিকা ১/১৯৯৭ অনুযায়ী তাদের অবসর দেওয়া…

Read More

কানাডার টরন্টোতে এক অদ্ভুত কারণে বাড়ি থেকে উচ্ছেদের মুখে পড়েছেন এক দম্পতি। বাড়ির মালিকের দাবি, তারা ঘরের ভেতর ধূমপান করেন, যার কারণে ভেতরের বাতাস দূষিত হচ্ছে। কিন্তু ভাড়াটিয়াদের দাবি একেবারেই ভিন্ন। তারা বলছেন, বাতাসে দূষণের এই মাত্রার জন্য দায়ী তাদের শরীরের স্বাভাবিক গ্যাস বা বায়ু ত্যাগ! শুনতে অবাক লাগলেও নিজেদের বাড়ি বাঁচাতে এখন এই অদ্ভুত যুক্তি দিয়েছেন তারা। শেষ পর্যন্ত বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। টরন্টোর বাসিন্দা এস.ই গ্রুমেট ও স্যাম ক্রুগার পেশায় কৌতুকাভিনেতা। ‘ক্রিপি বয়েজ’ নামে একটি কমেডি শো করেন তারা। গত ২৯ অক্টোবর শহরের বাড়িওয়ালা ও ভাড়াটে বোর্ডের শুনানিতে তারা উচ্ছেদের সিদ্ধান্তের বিরুদ্ধে লড়েছেন। একটি রূপান্তরিত দ্বিতল বাসার নিচতলা…

Read More

সফটওয়্যার জটিলতায় নির্বাচন কমিশনের (ইসি) সার্ভারে লক হয়ে আছে প্রায় ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য। এর ফলে গুরুত্বপূর্ণ নাগরিক সেবা নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সিম কেনা, ব্যাংক হিসাব খোলা, জমি কেনাবেচা ও পাসপোর্ট নবায়নের মতো জরুরি কাজেও বাধার মুখে পড়তে হচ্ছে তাদের। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইসির এনআইডি শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। ইসি সূত্রে জানা গেছে, বিভিন্ন কারণে নাগরিকদের এনআইডি লক করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে দুইবার ভোটার হওয়ার ঘটনা। এ ছাড়া আদালতের আদেশ, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা চলমান থাকা এবং আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধেও কিছু এনআইডি লক করা হয়েছে। দুইবার ভোটার হওয়ার কারণে…

Read More

বিশ্ববরেণ্য ইসলামী স্কলার, পাকিস্তানের প্রখ্যাত আলেম ও ফকিহ, শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানি সাত দিনের সফরে বাংলাদেশে আসছেন। আগামী ২২-২৮ নভেম্বর সফরকালে তিনি দেশের বিভিন্ন মাদরাসা, ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান ও সম্মেলনে অংশগ্রহণ করবেন। এর মধ্যে ২৭ নভেম্বর (শুক্রবার) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার আগে বয়ান ও নামাজে ইমামতি করবেন তিনি। বুধবার (১১ নভেম্বর) ঢাকাস্থ শায়খ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা মুফতি মিজানুর রহমান সাঈদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চূড়ান্ত সফরসূচিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বার্ধক্যজনিত দুর্বলতা ও শারীরিক অসুস্থতার কারণে মুফতি মুহাম্মদ তাকি উসমানির বাংলাদেশের সফরসূচিতে এর আগে কয়েক দফা পরিবর্তন আনা হয়। পরবর্তীতে গত ৬ নভেম্বর পূর্বনির্ধারিত…

Read More

সংসদে সংরক্ষিত নারী আসনপ্রথা বাতিল করে রাজনৈতিক দলগুলোকে সরাসরি এক-তৃতীয়াংশ আসনে নারীদের মনোনয়ন দেওয়ার জোরালো পরামর্শ দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সুবিধাবঞ্চিত নন বরং তারা নিজ যোগ্যতায় এগিয়ে যাচ্ছেন। তাই জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন প্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাস আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্পিকার। কমিটি গঠনের পর দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে এটিই ছিল সর্বদলীয় সংসদীয় ককাসের প্রথম আনুষ্ঠানিক মতবিনিময়। বক্তব্যে দেশের বর্তমান অবস্থার জন্য সরাসরি রাজনীতিবিদদেরই…

Read More

যশোরের বেনাপোলে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) ভোরে বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— বেনাপোল পৌরসভার নারায়ণপুর গ্রামের হাসান মাহমুদ ওরফে প্রিন্স (৪৩), সাদীপুর গ্রামের ইজাজ আহমেদ (২১), শিকড়ী পূর্বপাড়া গ্রামের আব্দুর রহমান মিলন (৪০) এবং শিকড়ী মধ্যপাড়া গ্রামের মশিউর রহমান (৪২)। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হাসান মাহমুদ পোড়াবাড়ি ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। ইজাজ আহমেদ বেনাপোল পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আব্দুর রহমান মিলন আওয়ামী লীগের সক্রিয় সদস্য এবং মশিউর রহমান পুটখালী ইউনিয়নের ৭ নম্বর শিকড়ী ওয়ার্ড…

Read More