Close Menu
New Press
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    New PressNew Press
    Subscribe
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • বিনোদন
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলাধুলা
    • আলোচিত খবর
    New Press
    Home»নির্বাচন»এনআইডি নিয়ে বড় দুঃসংবাদ, ৩৫ হাজার এনআইডি লক
    নির্বাচন

    এনআইডি নিয়ে বড় দুঃসংবাদ, ৩৫ হাজার এনআইডি লক

    H.billalBy H.billalNovember 12, 2026 6:26 PMNo Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest Reddit Telegram LinkedIn Tumblr VKontakte WhatsApp Email
    Share
    Facebook Twitter Reddit Pinterest Email

    সফটওয়্যার জটিলতায় নির্বাচন কমিশনের (ইসি) সার্ভারে লক হয়ে আছে প্রায় ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য। এর ফলে গুরুত্বপূর্ণ নাগরিক সেবা নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সিম কেনা, ব্যাংক হিসাব খোলা, জমি কেনাবেচা ও পাসপোর্ট নবায়নের মতো জরুরি কাজেও বাধার মুখে পড়তে হচ্ছে তাদের।

    বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইসির এনআইডি শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

    ইসি সূত্রে জানা গেছে, বিভিন্ন কারণে নাগরিকদের এনআইডি লক করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে দুইবার ভোটার হওয়ার ঘটনা। এ ছাড়া আদালতের আদেশ, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা চলমান থাকা এবং আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধেও কিছু এনআইডি লক করা হয়েছে।

    দুইবার ভোটার হওয়ার কারণে যেসব নাগরিকের এনআইডি লক হয়েছে, তাদের ক্ষেত্রে যাচাই-বাছাই শেষে একটি পরিচয়পত্র বহাল রেখে অন্যটি বাতিল করা হয়। সাধারণত প্রথমবার ইস্যু করা এনআইডি রেখে পরবর্তী সময়ে নেয়া পরিচয়পত্রটি বাতিল করা হচ্ছে। তবে প্রতিটি ক্ষেত্রে প্রয়োজনীয় যাচাই-বাছাই সম্পন্ন করেই সিদ্ধান্ত নেয়া হয়।

    কতদিন ধরে এসব এনআইডি লক রয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারছে না সংশ্লিষ্ট শাখা। কর্মকর্তাদের ভাষ্য, লক হওয়া এনআইডির সংখ্যা অনেক হওয়ায় সবগুলোর সময়কাল আলাদাভাবে নির্ধারণ করা কঠিন। তবে যেসব নাগরিক তাদের লক হওয়া এনআইডি নিয়ে ঢাকার নির্বাচন ভবনে যোগাযোগ করছেন, তাদের তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

    বর্তমানে এনআইডি আনলক করার প্রক্রিয়ায় নাগরিকদের নির্বাচন কমিশনের কেন্দ্রীয় কার্যালয়ে যোগাযোগ করতে হচ্ছে। এতে দূরবর্তী এলাকার বাসিন্দাদের বাড়তি ভোগান্তি পোহাতে হচ্ছে। এ সমস্যা কমাতে মাঠপর্যায় থেকেই এনআইডি-সংক্রান্ত জটিলতা সমাধানের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit Email
    Previous Articleবাংলাদেশ আসছেন মাওঃ তকি উসমানী, জুমার খুতবা দিবেন বায়তুল মোকাররমে
    Next Article অতিরিক্ত বায়ু ত্যাগের কারণে ভাড়াটিয়াকে বাড়ি ছাড়ার নির্দেশ দিলেন মালিক

    আরও পড়ুন

    পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২ ইউপিতে ভোটের তালিকা প্রকাশ

    November 19, 2026 6:03 PM

    কোন ধাপে কতটি ইউনিয়নে নির্বাচন, চুড়ান্ত তালিকা প্রকাশ

    November 16, 2026 2:10 PM

    কোন ইউনিয়নে কবে ভোট, ঘোষণার তারিখ জানাল ইসি

    November 13, 2026 8:36 AM

    কোন ইউনিয়নে কবে নির্বাচন?

    November 11, 2026 5:53 PM
    Latest News

    পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২ ইউপিতে ভোটের তালিকা প্রকাশ

    November 19, 2026 6:03 PM

    বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আ.লীগের নেতাকর্মীরা

    November 19, 2026 4:24 PM

    বিএনপি নেতার উপস্থিতিতে গোপন বৈঠক, আ.লীগের দুই নেতা আটক

    November 19, 2026 2:59 PM

    বৈঠকে যেসব বিষয়ে একমত হলেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা

    November 19, 2026 12:37 PM

    বর পছন্দ না হওয়ায় বিয়ে ভাঙতে বিষ মেশানো মিষ্টি পাঠালেন কনে

    November 19, 2026 11:37 AM

    থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার

    November 19, 2026 11:21 AM
    © 2026 Green Land

    Type above and press Enter to search. Press Esc to cancel.