Close Menu
New Press
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    New PressNew Press
    Subscribe
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • বিনোদন
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলাধুলা
    • আলোচিত খবর
    New Press
    Home»আইন আদালত»থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার
    আইন আদালত

    থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার

    H.billalBy H.billalNovember 19, 2026 11:21 AMNo Comments1 Min Read
    Facebook Twitter Pinterest Reddit Telegram LinkedIn Tumblr VKontakte WhatsApp Email
    Share
    Facebook Twitter Reddit Pinterest Email

    গ্রেপ্তার মোছাদ্দেক হোসেন বাবলু। ছবি: সংগৃহীত
    রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মোছাদ্দেক হোসেন বাবলুকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে তাকে ঢাকা থেকে রংপুরে মেট্রোপলিটন কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়।

    রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ আলম জানান, বাবলু থাইল্যান্ড যাওয়ার উদ্দেশে ঢাকা বিমান বন্দরে গিয়েছিলেন। বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। এরপর রংপুর মেট্রোপলিটন পুলিশকে খবর দেওয়া হলে পুলিশের একটি দল তাকে ঢাকা থেকে সড়কপথে রংপুরে নিয়ে যায়।1

    তিনি জানান, মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলুর বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় তিনটি মামলা রয়েছে। ২৪-এর বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় এই তিনটি মামলা হয় তার বিরুদ্ধে। একটি মামলায় তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে। দুটি মামলা এখনও তদন্তাধীন আছে। তিনি ৫ আগস্ট পর থেকে গা ঢাকা দিয়েছিলেন। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে চালান দেওয়া হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit Email
    Previous Articleযে শর্তে সরকারের পাশে থাকার ঘোষণা দিলো জামায়াত
    Next Article বর পছন্দ না হওয়ায় বিয়ে ভাঙতে বিষ মেশানো মিষ্টি পাঠালেন কনে

    আরও পড়ুন

    রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার

    November 18, 2026 11:08 PM

    যেভাবে আটক হলেন শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া খতিব

    November 18, 2026 7:56 PM

    নিষিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আটক

    November 18, 2026 2:08 PM

    বারিধারা থেকে সাবেক এক মন্ত্রী গ্রেফতার

    November 18, 2026 11:18 AM
    Latest News

    বিএনপি নেতার উপস্থিতিতে গোপন বৈঠক, আ.লীগের দুই নেতা আটক

    November 19, 2026 2:59 PM

    বৈঠকে যেসব বিষয়ে একমত হলেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা

    November 19, 2026 12:37 PM

    বর পছন্দ না হওয়ায় বিয়ে ভাঙতে বিষ মেশানো মিষ্টি পাঠালেন কনে

    November 19, 2026 11:37 AM

    থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার

    November 19, 2026 11:21 AM

    যে শর্তে সরকারের পাশে থাকার ঘোষণা দিলো জামায়াত

    November 19, 2026 7:13 AM

    একান্ত বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও জামায়াত আমির

    November 19, 2026 4:57 AM
    © 2026 Green Land

    Type above and press Enter to search. Press Esc to cancel.