Close Menu
New Press
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    New PressNew Press
    Subscribe
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • বিনোদন
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলাধুলা
    • আলোচিত খবর
    New Press
    Home»আইন আদালত»যেভাবে আটক হলেন শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া খতিব
    আইন আদালত

    যেভাবে আটক হলেন শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া খতিব

    H.billalBy H.billalNovember 18, 2026 7:56 PMNo Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest Reddit Telegram LinkedIn Tumblr VKontakte WhatsApp Email
    Share
    Facebook Twitter Reddit Pinterest Email

    চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে পালিয়ে যান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের তৎকালীন খতিব মাওলানা মুফতি রুহুল আমিন। দীর্ঘদিন পলাতক ছিলেন তিনি।

    বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল তাকে আটক করে।

    গোয়েন্দা সূত্র বলছে, আলেমসমাজকে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন মুফতি রুহুল আমিন। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০ সেপ্টেম্বর গোপালগঞ্জ থেকে লোক এনে জাতীয় মসজিদে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করিয়েছিলেন তিনি। এ ঘটনায় হওয়া মামলাসহ অন্তত তিনটি মামলার আসামি তিনি।

    জামিয়া ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম গওহরডাঙ্গা মাদ্রাসার শিক্ষক মুফতি মাহবুবুর রহমান এশিয়া পোস্টকে বলেন, বড় হুজুরকে আটকের খবর শুনেছি। তবে কতটুকু সত্য, তা এখনো জানি না। তার নামে তার বড় ভাইয়ের মেয়ের জামাতা জমিসংক্রান্ত মামলা করেছিলেন। ওই লোক খুব দুষ্কৃতিকারী। সামাজিকভাবে তার সঙ্গে মীমাংসা করতে চাওয়া হলেও তিনি এগিয়ে আসেননি।

    চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে সমালোচিত হয়েছিলেন মুফতি রুহুল আমিন। বায়তুল মোকাররমের খতিবের পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশনের সাবেক গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

    ২০২৪ সালের ৫ আগস্ট কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান রুহুল আমিন। এর প্রায় ৬ সপ্তাহ পর ২০ সেপ্টেম্বর জুমার নামাজের আগে অনুসারীদের নিয়ে মসজিদে যান তিনি। পরে মাইক্রোফোনের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে তার অনুসারী এবং অপর পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। ক্ষতিগ্রস্ত হয় মসিজদের দরজা-জানালা।

    ওই বছরের ২২ সেপ্টেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব পদ থেকে অপসারণ করে ধর্ম মন্ত্রণালয়।

    মুফতি রুহুল আমিনের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গায়। তার বাবা দেশের প্রখ্যাত আলেম শামসুল হক ফরিদপুরী। তিনি জামিয়া ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম গওহরডাঙ্গা মাদ্রাসার পরিচালক। ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত তিনি বায়তুল মোকাররমের খতিব ছিলেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit Email
    Previous Articleবিএনপির ৫ নেতার পদত্যাগ
    Next Article কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত

    আরও পড়ুন

    থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার

    November 19, 2026 11:21 AM

    রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার

    November 18, 2026 11:08 PM

    নিষিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আটক

    November 18, 2026 2:08 PM

    বারিধারা থেকে সাবেক এক মন্ত্রী গ্রেফতার

    November 18, 2026 11:18 AM
    Latest News

    বিএনপি নেতার উপস্থিতিতে গোপন বৈঠক, আ.লীগের দুই নেতা আটক

    November 19, 2026 2:59 PM

    বৈঠকে যেসব বিষয়ে একমত হলেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা

    November 19, 2026 12:37 PM

    বর পছন্দ না হওয়ায় বিয়ে ভাঙতে বিষ মেশানো মিষ্টি পাঠালেন কনে

    November 19, 2026 11:37 AM

    থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার

    November 19, 2026 11:21 AM

    যে শর্তে সরকারের পাশে থাকার ঘোষণা দিলো জামায়াত

    November 19, 2026 7:13 AM

    একান্ত বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও জামায়াত আমির

    November 19, 2026 4:57 AM
    © 2026 Green Land

    Type above and press Enter to search. Press Esc to cancel.