Author: H.billal

ঢাকা থেকে এবার সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এস এম আতাউল হক দোলনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আমলের এই এমপিকে গ্রেপ্তার করা হয়। এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আতাউল হক দোলনের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। এর মধ্যে শ্যামনগর থানায় ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালে দায়ের করা পাঁচটি মামলা রয়েছে। এছাড়া ২০০৬ সালে দায়ের করা…

Read More

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের প্রস্তুতি চলছে পুরোদমে। ভারতে থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সূত্রে জানা গেছে, নভেম্বরের শেষ সপ্তাহে সুনির্দিষ্ট তারিখ ঘোষণার সম্ভাবনা রয়েছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আ হ ম বাহাউদ্দিন নাসিম জানিয়েছেন, হাসিনার দেশে ফেরার কাউন্টডাউন শুরু হয়েছে ১লা নভেম্বর থেকে। এই কাউন্টডাউন শেষ হবে ৩০শে নভেম্বর। তিনি জানিয়েছেন, দেশে-বিদেশে থাকা আওয়ামী লীগ নেতারা তৈরি রয়েছেন। বিদেশি সংবাদ সংস্থা এজেন্স ফ্রান্স-প্রেস (এএফপি)-কে দেয়া এক ই-মেইল সাক্ষাৎকারে শেখ হাসিনা সর্বশেষ জানিয়েছেন, ‘আমি ইতিমধ্যেই ডিসেম্বরে বাংলাদেশে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।’ সেই সঙ্গে তিনি বলেছেন, ‘আমি দেশে ফিরে এলে কী ধরনের ঝুঁকির মুখে…

Read More

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এনায়েতপুরে আশরাফ আলী (৫৮) নামে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে হামলার শিকার হওয়ার পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন। নিহত আশরাফ আলী কার্যক্রম নিষিদ্ধ দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। তিনি গোপরেখী ধরপাড়ার সোহরাব আলী ব্যাপারীর ছেলে। নিহতের ছোট ভাই রেজাউল জানান, বুধবার রাত ১০টার দিকে তার বড় ভাই আশরাফ আলী গোপরেখী ফুটানি মার্কেটে ইয়ামিনের চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় হঠাৎ ২০ থেকে ৩০ জন লোক সেখানে উপস্থিত হন। একপর্যায়ে তারা আশরাফ আলীকে…

Read More

পাঁচ ধাপে দেশের মোট ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে প্রথম ধাপে ১ হাজার ৪২টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই তালিকা প্রকাশ করা হয়। সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা নির্ধারিত সময়ের মধ্যে এসব নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। কমিশন সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। এছাড়া দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ করা হবে। ইসির ঘোষিত…

Read More

বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনিরুল হক ফরাজিকে তুলে নিয়ে গেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় সঙ্গে থাকা তার গাড়িচালক হাসান ও বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েনকে মারধর করে ছেড়ে দেওয়া হয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে খুলনা-মাওয়া মহাসড়কের ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন জানান, তারা একটি প্রাইভেটকারে ঢাকা থেকে বাগেরহাটে ফিরছিলেন। পথে কয়েকটি স্থানে সড়কের ওপর গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল। বাধা অতিক্রম করে ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে একদল অস্ত্রধারী তাদের গাড়ির গতিরোধ করে। পরে গাড়িতে ভাঙচুর চালিয়ে তাদের কাছে থাকা টাকা, মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে…

Read More

সাতক্ষীরার শ্যামনগরে বিএনপি নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত একটি গোপন বৈঠক থেকে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের দুই নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা। বুধবার রাত সাড়ে ১০টার দিকে পৌর সদরের বঙ্গবন্ধু মার্কেটের দোতলার একটি কক্ষ থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন আওয়ামী স্বাধীনতা প্রজন্ম লীগের শ্যামনগর উপজেলা শাখার সহসভাপতি ইয়াছিন মোড়ল (৩৭) এবং কৈখালী ইউনিয়ন সৈনিক লীগের সভাপতি ইব্রাহিম খলিল (৪৬)। প্রত্যক্ষদর্শী মোহাম্মদ হোসেন, আল আজিমসহ স্থানীয়রা জানান, বুধবার রাত ৯টার দিকে উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, যুবদল নেতা কল্লোলসহ তাঁদের কর্মী-সমর্থকেরা বঙ্গবন্ধু মার্কেটে উপস্থিত হন। এ সময় মার্কেটের দোতলায় একটি কক্ষে গোপন বৈঠক চলছিল। বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি…

Read More

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মধ্যে একান্ত বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্য হয়েছে। চলমান রাজনৈতিক সহিংসতা মোকাবিলায় মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করা, জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে সমন্বয় প্রতিষ্ঠার বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পেয়েছে। বুধবার (১৮ নভেম্বর) মাগরিবের নামাজের ঠিক আগে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের চায়ের আমন্ত্রণে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান তার সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে দুই নেতা ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না। নাম প্রকাশ না করার শর্তে জামায়াতে ইসলামীর এক সংসদ সদস্য গণমাধ্যমকে…

Read More

নেত্রকোনার মোহনগঞ্জে বিয়ের আসরে বরকে দেওয়া বিশেষ মিষ্টিতে বিষ মেশানোর অভিযোগ উঠেছে। বরের দাবি, মিষ্টিতে অস্বাভাবিক গন্ধ পাওয়ার পাশাপাশি এক তরুণীর হাতে কীটনাশকের বোতল দেখতে পান তারা। এ ঘটনায় আতঙ্কিত হয়ে বিয়ে না করেই ফিরে গেছেন বর ও বরযাত্রীরা। তবে মিষ্টিতে আদৌ বিষ মেশানো হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের বসন্তিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, বরকে পছন্দ না হওয়ায় কনে তার এক বান্ধবীকে দিয়ে মিষ্টিতে বিষ মেশানোর চেষ্টা করেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেরিকান্দা গ্রামের সিদ্দিক আলীর ছেলে তাওফিকুর রহমান (২৫) এবং…

Read More

গ্রেপ্তার মোছাদ্দেক হোসেন বাবলু। ছবি: সংগৃহীত রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মোছাদ্দেক হোসেন বাবলুকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে তাকে ঢাকা থেকে রংপুরে মেট্রোপলিটন কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ আলম জানান, বাবলু থাইল্যান্ড যাওয়ার উদ্দেশে ঢাকা বিমান বন্দরে গিয়েছিলেন। বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। এরপর রংপুর মেট্রোপলিটন পুলিশকে খবর দেওয়া হলে পুলিশের একটি দল তাকে ঢাকা থেকে সড়কপথে রংপুরে নিয়ে যায়।1 তিনি জানান, মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলুর বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় তিনটি মামলা রয়েছে। ২৪-এর…

Read More

জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১৮ নভেম্বর) মাগরিবের নামাজের আগে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিশ্বস্ত সূত্রের বরাতে জানা যায়, মাগরিবের নামাজের পূর্বে বিরোধীদলীয় নেতাকে চা চক্রে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে কার্যালয়ে গিয়ে এই বৈঠকে বসেন দুই নেতা। একান্ত এই বৈঠকে তারা ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না। বৈঠকে দেশের বর্তমান সহিংস পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক মতপার্থক্য ভুলে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। এ সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন…

Read More