Author: H.billal

জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১৮ নভেম্বর) মাগরিবের নামাজের আগে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিশ্বস্ত সূত্রের বরাতে জানা যায়, মাগরিবের নামাজের পূর্বে বিরোধীদলীয় নেতাকে চা চক্রে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে কার্যালয়ে গিয়ে এই বৈঠকে বসেন দুই নেতা। একান্ত এই বৈঠকে তারা ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না। বৈঠকে দেশের বর্তমান সহিংস পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক মতপার্থক্য ভুলে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। এ সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন…

Read More

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা মো. গোলাম রব্বানী শামীমকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে মাদকসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার গোলাম রব্বানী শামীম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কমিটির সদস্য এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সেলিম হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদে বুধবার রাত ৮টা ১০ মিনিটের দিকে মোহাম্মদপুর থানাধীন নবোদয় হাউজিং এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে গোলাম রব্বানী শামীমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৪ বোতল ‘কফ সিরাপ’ ও এক পুরিয়া গাঁজা জব্দ করা…

Read More

নড়াইলের কালিয়ায় বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) রাতে হামলার এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিন এবং জাসাসের উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা। নড়াইলের পুলিশ সুপার মো. আল মামুন শিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর শুনে তিনি ঘটনাস্থালে রওনা দিয়েছেন। জানা গেছে, সন্ধ্যায় কালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শোভাযাত্রা বের করে। এটি পৌরসভার বেন্দারচরের বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্বপাশে খালের কাছে পৌঁছালে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা আওয়ামী লীগের নেতাকর্মী অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা…

Read More

চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে পালিয়ে যান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের তৎকালীন খতিব মাওলানা মুফতি রুহুল আমিন। দীর্ঘদিন পলাতক ছিলেন তিনি। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল তাকে আটক করে। গোয়েন্দা সূত্র বলছে, আলেমসমাজকে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন মুফতি রুহুল আমিন। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০ সেপ্টেম্বর গোপালগঞ্জ থেকে লোক এনে জাতীয় মসজিদে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করিয়েছিলেন তিনি। এ ঘটনায় হওয়া মামলাসহ অন্তত তিনটি মামলার আসামি তিনি। জামিয়া ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম গওহরডাঙ্গা মাদ্রাসার শিক্ষক মুফতি মাহবুবুর রহমান…

Read More

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের পাঁচ নেতা পদত্যাগ করেছেন। বুধবার (১৮ নভেম্বর) উপজেলার পাটগাতী এলাকায় আসলাম ফকিরের বাড়ির উঠানে এক সংবাদ সম্মেলনে তারা এই পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগকারী নেতারা হলেন উপজেলা বিএনপির সদস্য আসলাম ফকির, পাটগাতী ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফায়েকুজ্জামান ফকির, সদস্য সোহেল ফকির, উপজেলা যুবদলের সদস্য রাজু ফকির এবং পাটগাতী ইউনিয়ন বিএনপির ক্রীড়া সম্পাদক রুমান ফকির। টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধ, পুড়েছে ৯ গাড়ি সংবাদ সম্মেলনে আসলাম ফকির বলেন, টুঙ্গিপাড়ায় যেভাবে রাজনৈতিক অস্থিরতা চলছে, তাতে সুস্থ রাজনীতি করা সম্ভব নয়। তাই আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। অন্যদিকে ফায়েকুজ্জামান ফকির বলেন, শারীরিক অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। কেউ…

Read More

সংসদীয় দলের বৈঠকে সব সংসদ সদস্যকে নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।নতুন ভাষা শিখুন বুধবার (১৮ নভেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠকে সংসদ নেতা এ নির্দেশনা দেন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে আয়োজিত এ বৈঠকটি দুপুর আড়াইটায় শুরু হয়ে বিকাল ৩টা ৫৫ মিনিটে শেষ হয়। বৈঠকে বিএনপির সংসদীয় দলের সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকের একটি সূত্র নিশ্চিত করেছে, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা ও তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম জোরদারের লক্ষ্যে প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় অবস্থান করে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর নির্দেশনা দিয়েছেন।নতুন ভাষা…

Read More

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবরটি সম্পূর্ণ গুজব ও অপপ্রচার বলে জানিয়েছে দলটি। তবে অসুস্থতার কারণে দলের আরেক ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক পদত্যাগ করেছেন। বিএনপির মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় আজ বুধবার (১৮ নভেম্বর) এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, বরকত উল্লাহ বুলু পদত্যাগ করেছেন বলে যে খবর ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং একটি দুষ্ট চক্রের অপপ্রচার। তিনি গত প্রায় এক মাস রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপর এভারকেয়ার হাসপাতাল থেকে গতকাল মঙ্গলবার রাতে চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন। চিকিৎসকদের পরামর্শে আজ সকালে তিনি সেখানে একটি হাসপাতালে ভর্তি…

Read More

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার ও সহিংসতার প্রতিবাদে ২১ নভেম্বর ঢাকায় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশে জামায়াতে ইসলামী। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ তথ্য জানান। বিস্তারিত আসছে…

Read More

কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীম আলী সাইফুল সোহাগকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) তৃতীয় গেটসংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন ছাত্রদলের নেতাকর্মী ও শিক্ষার্থীরা। আটক শামীম আলী সোহাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। এ ছাড়া তিনি ‘শেখ হাসিনা ফাউন্ডেশন’-এর কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনকে আদালতে হাজির করার সময় আদালত চত্বরসংলগ্ন জবির তৃতীয় গেটের আশপাশে সোহাগকে দেখতে পান ছাত্রদলের নেতাকর্মী ও কয়েকজন শিক্ষার্থী। পরে তাকে শনাক্ত করে ঘিরে…

Read More

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এক বার্তায় তা জানিয়েছেন।

Read More