Author: H.billal

ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরু করা হবে কি না, তা নিয়ে বৃহস্পতিবার (৫ নভেম্বর) জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কর্মকর্তারা ফক্স নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। কর্মকর্তারা জানান, বুধবার ও বৃহস্পতিবার হোয়াইট হাউসে এ বিষয়ে বৈঠক হয়েছে। তারা আরও জানান, আগামী ৯ নভেম্বর মধ্যপ্রাচ্যে অমাবস্যা। ফলে ওই সময় চাঁদের আলো প্রায় থাকবে না। সামরিক অভিযান পরিচালনার জন্য এমন পরিস্থিতি অনুকূল বলে মনে করছেন কর্মকর্তারা। বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, যুদ্ধ আবার শুরু করা হবে কি না, সে বিষয়ে ওয়াশিংটন ‘সিদ্ধান্ত নেবে’। তিনি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস করে দেওয়া এবং ভবিষ্যতে…

Read More

তুরস্কের মধ্যপশ্চিমাঞ্চলীয় তিনটি গ্রামে বন্দুকধারীর গুলিতে আটজন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। বন্দুকধারীকে খুঁজে বের করতে একটি বড় ধরনের তল্লাশি অভিযান চালানো হচ্ছে। আফিয়নকারাহিসার প্রদেশের গভর্নরের দপ্তর বলেছে, “দুর্ভাগ্যবশত, আমাদের প্রদেশের সশস্ত্র হামলায় আটজন নাগরিক প্রাণ হারিয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন।” রাজধানী আঙ্কারা এবং উপকূলীয় শহর ইজমিরের মাঝামাঝি অবস্থিত শহর আফিয়নকারাহিসারের কাছাকাছি একটি গ্রামীণ এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এসব হামলার ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ইউকারিতান্দির গ্রামের একটি রাস্তায় গুলিবিদ্ধ অবস্থায় দুই নারীকে পাওয়া যায়, দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পরও তাদের উভয়ের মৃত্যু হয়। ইউকারিতান্দির উত্তরপূর্বে কিয়ির গ্রামে গুলিবিদ্ধ আরও তিনটি মৃতদেহ পাওয়া যায়। আরও…

Read More

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের পর নতুন রাজনৈতিক শক্তি গড়ে তোলার ইঙ্গিত দিয়েছেন দলটির সাবেক নেত্রী সামান্তা শারমিন। তরুণদের নেতৃত্বে বিভাজনমুক্ত, গণতান্ত্রিক ও জাতীয় স্বার্থভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে এ উদ্যোগে আগ্রহীদের সঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন তিনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের ফেসবুক টাইমলাইনে দেওয়া দীর্ঘ পোস্টে সামান্তা শারমিন বলেন, অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের সবচেয়ে বড় প্রয়োজন ছিল এমন একটি রাজনৈতিক স্বপ্ন ও সম্ভাবনা তৈরি করা, যা মানুষকে বিভক্ত না করে ভিন্নমত ও ভিন্ন পরিচয়ের মানুষকে অভিন্ন জাতীয় আকাঙ্ক্ষার জায়গায় ঐক্যবদ্ধ করবে। তার মতে, তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা এনসিপিকে ঘিরে মানুষের প্রত্যাশা ছিল প্রচলিত রাজনৈতিক বিভাজনের বাইরে গিয়ে নতুন ধরনের রাজনীতি…

Read More

ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে বিরোধী জোটের নেতা গাদি আইজেনকটকে সমর্থন দিয়েছে দেশটির আরব রাজনৈতিক দলগুলো। এতে পার্লামেন্ট নেসেটের সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতার সমর্থন পেয়েছেন তিনি। অন্যদিকে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সমর্থন জানিয়েছে তুলনামূলক কমসংখ্যক আইনপ্রণেতা। ফলে নতুন সরকার গঠনের দৌড়ে পিছিয়ে পড়েছেন নেতানিয়াহু। তবে আরব দলগুলোর সমর্থন পেলেও তাদের সঙ্গে জোট সরকার গঠনে আপত্তি রয়েছে আইজেনকটের সম্ভাব্য জোটের কয়েকটি ইহুদি দলের। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে বৈঠকে আরব রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা আইজেনকটের প্রতি সমর্থন জানান। বৈঠক শেষে প্রেসিডেন্ট হারজগ জানান, ৬৭ জন আইনপ্রণেতার প্রতিনিধিত্বকারী দলগুলো আইজেনকটকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন দিয়েছে। অন্যদিকে নেতানিয়াহুকে সমর্থন জানিয়েছে ৪৬ জন আইনপ্রণেতার প্রতিনিধিত্বকারী…

Read More

গণহত্যা ও আলেম-ওলামার রক্তের দাগ যে আওয়ামী লীগের গায়ে লেগে আছে, সেই ফ্যাসিস্ট দলের আর এদেশের রাজনীতিতে ফেরার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, যারা গণহত্যা চালিয়েছে, আলেম-ওলামার রক্ত ঝরিয়েছে এবং মানুষকে মসজিদে ইবাদত পর্যন্ত করতে বাধা দিয়েছে, এ দেশে তাদের রাজনীতি করার কোনো সুযোগ নেই। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদরাসার বার্ষিক মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। মাদরাসাটির পরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী মাহফিলে সভাপতিত্ব করেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান বাংলাদেশে সক্রিয় রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বিভাজন থাকতে পারে, রাজনৈতিক বিরোধ থাকতে পারে, তবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ…

Read More

ব্যাপক আর্থিক সংকট, ডিজিটাল ব্যাংকের পতন ও তীব্র রাজনৈতিক চাপের মুখে পদত্যাগ করেছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় পদত্যাগের ঘোষণা দেন পেনা। তিনি বলেন, দেশের স্থিতিশীলতা, সামাজিক শান্তি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সুরক্ষার কথা বিবেচনা করেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে দায়িত্ব পালনে কোনো সময় ব্যর্থ হয়ে থাকলে জনগণের কাছে ক্ষমা চান তিনি। তবে তার পদত্যাগের ঘোষণা গ্রহণ না করে অভিশংসন প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় কংগ্রেস। দেশটির নিম্নকক্ষের আইনপ্রণেতারা ৭৮-০ ভোটে পেনার বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পক্ষে মত দেন। পরে সিনেটেও অভিশংসন কার্যক্রম শুরু হয়। শুক্রবার (৬ নভেম্বর) আত্মপক্ষ সমর্থনের…

Read More

২০২২ সালের ৫ মে চট্টগ্রামের হোটেল রেডিসনে অবস্থানকালে ফারজানা আফরোজ ৯-১০ জনকে নিয়ে তার কক্ষে প্রবেশ করেন বলে দাবি করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। পরে জ্ঞান ফেরার পর ওই নারী তাকে জানান, তাদের বিয়ে হয়েছে। সাম্প্রতিক বিতর্কের মধ্যে নিজের ফেসবুক পোস্টে ২০২৫ সালে নিউমার্কেট থানায় করা একটি সাধারণ ডায়েরির (জিডি) কপি প্রকাশ করে এসব তথ্য সামনে এনেছেন তিনি। আজ শুক্রবার (৬ নভেম্বর) সকালে এক ফেসবুক পোস্টে জিডি ও তালাকনামার ছবিও শেয়ার করেন। ২০২৫ সালের ২৯ জুন করা ওই জিডির আবেদনে রনি উল্লেখ করেন, কাজের প্রয়োজনে ২০২২ সালের ৫ মে চট্টগ্রামে গিয়ে তিনি হোটেল রেডিসনে অবস্থান করছিলেন। পূর্বপরিচয়ের সূত্র…

Read More

গোসল করলে আবার নতুন করে অজু করতে হয়? আমি একজনের কাছে শুনেছি- গোসল করলে আবার নতুন করে অজু করতে হয় না। কিন্তু দীর্ঘদিন ধরে আমার বাবাকে দেখি— গোসলের পর নতুন করে অজু করেন। আমার জানার বিষয় হলো- গোসলের পর নতুন করে ওযু করার ব্যাপারে শরিয়তের বিধান কী? এই প্রশ্নের উত্তর হলো- গোসলের শুরুতে অজু করা সুন্নত। গোসলের মাধ্যমে যেহেতু অজু হয়ে যায় , তাই গোসলের পর ওযু ভঙ্গের কারণ পাওয়া না গেলে নতুন করে ওযু করতে হবে না। উম্মুল মুমিনি আয়েশা সিদ্দিকা (রা.) থেকে বর্ণিত আছে যে, আল্লাহর রাসুল (সা.) গোসলের পরে নতুন করে অজু করতেন না । (জামে তিরমিজি,…

Read More

প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ রাজনৈতিক কাঠামোতে পরিবর্তন আসছে। গঠন করা হচ্ছে উপদেষ্টা পরিষদ। জামায়াতে ইসলামীর নেতারা মনে করছেন, গণমুখী রাজনৈতিক দল হিসেবে গড়ে তুলতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় পেশাজীবী ও বিশেষজ্ঞদের মতামত গুরুত্ব দেওয়া প্রয়োজন। এ নিয়ে দীর্ঘ আলোচনার পর দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম নির্বাহী পরিষদ দলের উপদেষ্টা পরিষদ গঠনের ব্যাপারে একমত হয়েছে। এখন কেন্দ্রীয় মজলিসে শূরায় আলোচনার পর দলীয় গঠনতন্ত্র সংশোধন করা হবে। দলটির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপদেষ্টা পরিষদ গঠিত হলে এই পরিষদের সদস্যদের কাছ থেকে আসা মতামতের ভিত্তিতে নির্বাহী পরিষদ সিদ্ধান্ত গ্রহণ করবে। উপদেষ্টা পরিষদে আমলা, কূটনীতিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞরা সদস্য হিসেবে…

Read More

সরকারি কর্মচারীদের বেতন গ্রেড ও বিভিন্ন ভাতা পর্যালোচনার দায়িত্ব পেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী। এ বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নে অর্থ ও পরিকল্পনামন্ত্রীকে প্রধান করে ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। বৃহস্পতিবার (৫ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। একই দিন সরকারি গেজেটেও কমিটি গঠনের বিষয়টি প্রকাশ করা হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে। অন্য সদস্যরা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল) এবং জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি কর্মচারীদের বেতনস্কেলের বিভিন্ন…

Read More