বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বদলে বিরোধী দলের জোটের নেতা গাদি আইজেনকোতকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। গত ২৭ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে এ নির্বাচনে নেতানিয়াহু বা আইজেনকোত কারও জোটই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তবে আইজেনকোতকে প্রধানমন্ত্রী হিসেবে আরব দলগুলো সমর্থন দিয়েছে। এর প্রেক্ষিতে এখন তাকে প্রথমে সরকার গঠনের সুযোগ দিয়েছেন ইসরায়েলি প্রেসিডেন্ট। সংবাদমাধ্যম বিবিসি রোববার (৮ নভেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, আজ থেকে আগামী ২৮ দিনের মধ্যে আইজেনকোতকে সরকার গঠন করতে হবে। তবে এটি আরও ১৪ দিন বর্ধিত করা হতে পারে। সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান এক্সে লিখেছেন, “এখন সময় একটি জাতীয় জরুরি…
Author: H.billal
চট্টগ্রামের বাবুনগরে আয়োজিত এক মাহফিলে হেফাজতে ইসলামের আমিরের বক্তব্যকে কেন্দ্র করে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, মঞ্চে বিএনপি নেতাদের পাশে বসিয়ে তিনি সংগঠনের এক কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হককে উদ্দেশ্য করে অশালীন ভাষায় গালাগালি করেন। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, তাকে লোকে কীভাবে এমপি বানাবে?বিএনপির খবর বিশ্লেষণ ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে আলেম-উলামা, সাধারণ মুসল্লি এবং রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মাহফিল চলাকালীন হেফাজত আমির তার বক্তব্যে হঠাৎ করেই মাওলানা মামুনুল হকের প্রসঙ্গ টেনে আনেন। এ সময় তিনি তাকে ‘কু*ত্তার বাচ্চা’ বলে সম্বোধন করেন বলে ভিডিওতে শোনা…
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৭ জন বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে মহাসড়কে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কর্মকর্তারা জানান, নিহত বাংলাদেশিরা মদিনা থেকে একটি গাড়িতে করে জেদ্দার দিকে যাচ্ছিলেন। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নারী ও শিশুসহ সাতজন প্রাণ হারান। নিহতদের সবাই আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট। তাদের বাড়ি বাংলাদেশের কক্সবাজারের চকরিয়া উপজেলায়। কোম্পানির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামান জানিয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন কোম্পানির স্টোরকিপার জিয়াউর রহমান, তার দুই ছেলে ও…
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুঞ্জনের মধ্যে আগামী ৮ নভেম্বর রোববার সরকারি ছুটি কি না, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে। জানা গেছে, আগামী ৮ নভেম্বর কোনো সাধারণ বা নির্বাহী আদেশের সরকারি ছুটি নয়। দিনটি স্বাভাবিক কার্যদিবস হিসেবেই গণ্য হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদিত ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ৮ নভেম্বর হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ‘শ্যামা পূজা’ উপলক্ষে ঐচ্ছিক ছুটি হিসেবে নির্ধারিত রয়েছে। নিয়ম অনুযায়ী, কোনো সাধারণ সরকারি ছুটি না থাকলেও সংশ্লিষ্ট ধর্মাবলম্বী কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এ দিন ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন। তবে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক-বিমা এবং শিক্ষা প্রতিষ্ঠান যথারীতি…
ধর্মপ্রাণ মুসলমানদের জন্য পবিত্র ওমরাহ পালন করা বহুল প্রতীক্ষিত আকাঙ্ক্ষা। তবে আর্থিক সীমাবদ্ধতা বা নানা আনুষঙ্গিক খরচের কারণে অনেকেরই সেই স্বপ্ন অধরা থেকে যায়। এমন পরিস্থিতিতে বিনা খরচে পবিত্র ওমরাহ পালনের সুযোগ দিচ্ছে সৌদি সরকার। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের অফিশিয়াল ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক’ (Nusuk) অ্যাপের মাধ্যমে সম্পূর্ণ বিনা খরচে ওমরাহ পালনের সুবর্ণ সুযোগ দেওয়া হচ্ছে। এ সুযোগ পেতে ‘নুসুক’ (Nusuk) অ্যাপের কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে হবে। পহেলা নভেম্বর থেকে শুরু হওয়া প্রতিযোগিতা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। এতে প্রতিদিন লটারির মাধ্যমে নির্বাচিত বিজয়ীরা পাবেন সম্পূর্ণ বিনা খরচে ওমরাহ প্যাকেজ। ফ্রি ওমরাহ প্যাকেজে যা থাকছে লটারির মাধ্যমে নির্বাচিত সৌভাগ্যবান বিজয়ীদের সম্পূর্ণ…
২০২৬ সালের ১৩ নভেম্বর শুক্রবার। দিনটি যত ঘনিয়ে আসছে, ততই সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন আরব গণমাধ্যমে আলোচনায় আসছে পৃথিবীর ধ্বংস বা মহাপ্রলয়ের একটি পুরোনো ভবিষ্যদ্বাণী। ৬৬ বছর আগে প্রকাশিত একটি বৈজ্ঞানিক গবেষণার সূত্র ধরে নতুন করে ছড়াচ্ছে এই আলোচনা। তবে গবেষকেরা কি সত্যিই বলেছিলেন, ১৩ নভেম্বর পৃথিবী ধ্বংস হয়ে যাবে? নাকি এর পেছনে রয়েছে জনসংখ্যা বৃদ্ধির একটি গাণিতিক হিসাব, যার ব্যাখ্যা নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি? এই আলোচনার সূত্র ১৯৬০ সালের ৪ নভেম্বর প্রকাশিত মার্কিন বিজ্ঞান সাময়িকী ‘সায়েন্স’-এর একটি গবেষণা। তিন গবেষক হেইঞ্জ ফন ফোরস্টার, প্যাট্রিশিয়া মোরা ও লরেন্স অ্যামিয়ট যৌথভাবে গবেষণাটি করেন। এর শিরোনাম ছিল ‘ডুমসডে: ফ্রাইডে, নভেম্বর ১৩’। অর্থাৎ…
কক্সবাজারে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দুর্গম পাহাড়ে তিনজনের লাশ পড়ে থাকার খবর পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের লাশ উদ্ধারে চেষ্টা চালাচ্ছে যৌথ বাহিনী। সেনাসদস্য নিহতের ঘটনার পর পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েche. আজ শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ও লেদার পাহাড়ে লাশের সন্ধান পায় পুলিশ। কক্সবাজারের জেলা পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ওই পাহাড়ে তিনজনের লাশ থাকার খবর পেয়েছেন তারা। লাশ উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনাস্থলে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এদিকে, গত বৃহস্পতিবার বিকেলে ওই পাহাড়ে সশস্ত্র মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযানে গোলাগুলির ঘটনা ঘটে। এতে মানবপাচারকারীদের গুলিতে সেনাবাহিনীর সৈনিক তিতাস শেখ…
প্রতিষ্ঠার মাত্র পৌনে দুই বছরে দেশের রাজনীতিতে নিজেদের অবস্থান বেশ সুসংহত করেছে জুলাই আন্দোলনের নেতৃত্ব থেকে গড়ে ওঠা তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।তবে সম্প্রতি আবার নতুন করে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে দলের ভেতরে ও বাইরে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে,আসলে এনসিপিতে কী হচ্ছে?রাজনীতি সংবাদ বুলেটিন এনসিপির দাবি, প্রায় সারা দেশেই নিজেদের সংগঠন বিস্তৃত করতে সক্ষম হয়েছে তারা। জেলা, মহানগর এমনকি উপজেলা পর্যায়েও কমিটি ঘোষণা করা হয়েছে।দেশি পোশাক বাছুন প্রথমবারের মতো নির্বাচনে অংশগ্রহণ করে ৬টি আসনে জয় পেয়ে সংসদে গেছেন আহ্বায়ক ও সদস্য সচিবসহ শীর্ষ নেতারা। ২ জন এমপিসহ সংসদে প্রতিনিধিত্ব করছেন দলটির ৮ নেতা-নেত্রী। ইতোমধ্যে নারী, শিক্ষার্থী, যুব,…
চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের একটি বাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন স্লোগান লেখার ঘটনায় ছয় ছাত্রীর লিখিত বক্তব্য নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। অভিযুক্ত ছাত্রীদের দাবি, কোনও রাজনৈতিক উদ্দেশ্যে নয়, মজা করেই তারা এসব স্লোগান লিখেছে। তবে তাদের বক্তব্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। শুক্রবার (৬ নভেম্বর) জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে অভিযুক্ত ছাত্রী ও তাদের অভিভাবকদের কাছ থেকে লিখিত বক্তব্য নেয়া হয়। পরে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিদ্যালয়ের সামনের একটি গলিতে বসতবাড়ির দেয়ালে কয়েকজন ছাত্রীর ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন স্লোগান লেখার ভিডিও…
নরসিংদীতে স্ত্রীসহ পরিবারের সদস্যদের দিয়ে পর্ণো ভিডিও তৈরি করে আন্তর্জাতিক পর্ণোসাইটে বিক্রির অভিযোগে গিয়াস উদ্দিন মিয়া নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (৬ নভেম্বর) পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। আটক গিয়াস উদ্দিন (৪০) গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ঘোনাপাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে। পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গিয়াস উদ্দিন নরসিংদীর মাধবদী থানার ভগীরথপুর এলাকার ইসলাম সিএনজি সংলগ্ন একটি বাসা ভাড়া নিয়ে নিজের স্ত্রী, মেয়ে, শালী এবং ভাগ্নির নগ্ন ভিডিও তৈরি…
