Author: H.billal

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সাবেক সংসদ সদস্য ও প্রবীণ আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতা হারুনুর রশিদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই ও রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদ। স্বজনরা জানান, হারুনুর রশিদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কয়েক দিন আগে তাকে ল্যাবএইড হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পারিবারিক সূত্রে…

Read More

গাজীপুরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছেন। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বাস স্টেশন এলাকার কাজলী ফার্মের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই এলাকায় আজমেরী পরিবহনের বাসটিতে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। এ সময় আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, আগুনের…

Read More

সড়ক দুর্ঘটনার পর গাড়িতে আগুন লেগে ছয় তরুণের করুণ মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে ভারতের উত্তর প্রদেশের মুজাফফরনগরের পানিপথ-খাতিমা জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সবাই হরিয়ানার হানসি জেলার দুটি গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে সংবাদমাধ্যম দ্য ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, তরুণদের বহনকারী গাড়িটি মহাসড়কের পাশে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিলে আগুন ধরে যায়। এতে গাড়ির ভেতরেই পুড়ে মারা যান ছয়জন। দুর্ঘটনাস্থলটি মুজাফফরনগর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে। নিহতরা হলেন সাহিল (২০), আমান (২১), অজয় (২১), অঙ্কিত (২১), একই নামের আরেক অঙ্কিত (২১) এবং রাহুল (২৩)। তাদের মধ্যে চারজন রাখিগড়ি গ্রামের এবং দুজন মোথ রঙ্গরান গ্রামের বাসিন্দা।…

Read More

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চান— আর সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই তিনি নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছেন। সোমবার (৯ নভেম্বর) দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে লন্ডনের একদল আইনজীবীর মারফত এ আবেদন জমা দেওয়া হয়। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা একটি চিঠির সূত্রে জানা যায়, ২০২৪ সালে দেশত্যাগের পর বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে এটিই শেখ হাসিনার প্রথম দাপ্তরিক যোগাযোগ। রয়টার্সকে শেখ হাসিনা জানিয়েছেন, আদালতের মুখোমুখি হওয়ার জন্য তিনি দেশে ফিরতে চান। আর তার সহযোগীরা সোমবার জানিয়েছেন, বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরই ফেরার দিনক্ষণ ঘোষণা করা হবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ছাত্র-জনতার আন্দোলন…

Read More

হাসিনার পাসপোর্ট আবেদনের বিষয়ে রয়টার্সের প্রতিবেদন নাকচ করল পররাষ্ট্র মন্ত্রণালয় ও দিল্লি হাইকমিশন ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে সম্প্রতি একটি প্রতিবেদনে দাবি করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। এদিকে আন্তর্জাতিক এই বার্তা সংস্থার এ দাবি নাকচ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন। মানচিত্রদেখুন রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে ক্ষমতার পটপরিবর্তনের পর দেশ ছাড়ার পর বাংলাদেশ সরকারের কাছে এটিই তার পক্ষ থেকে প্রথম কোনো আনুষ্ঠানিক যোগাযোগের চেষ্টা। সোমবার (৯ নভেম্বর) দিল্লির বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার যুক্তরাজ্যভিত্তিক আইনজীবীদের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে এবং রয়টার্স সেই…

Read More

ভারতে পলাতক স্বৈরাচার শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন। সোমবার করা এ আবেদনসংক্রান্ত একটি চিঠি হাতে পেয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ২০২৪ সালে দেশত্যাগের পর এটিই তার পক্ষ থেকে এ ধরনের প্রথম যোগাযোগ। আবেদনটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার পরিকল্পনার বিষয়ে এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। দুই বছরেরও বেশি সময় আগে প্রাণঘাতী গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে তার দীর্ঘ স্বৈরশাসনের অবসান ঘটে। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার। তবে দেশে ফিরলে নতুন করে রাজনৈতিক ও আইনি উত্তেজনা তৈরি হতে পারে। কারণ, বর্তমানে বাংলাদেশে তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। বরগুনা…

Read More

মিসরের গিজা শহরের কাছে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০০ জনের বেশি। দুর্ঘটনার পর বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পাশের ঢালু জায়গায় উল্টে পড়ে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির সরকারি কৌঁসুলির কার্যালয়। বিবিসি সূত্রে জানা গেছে, দেশটির রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, গিজা ও রাজধানী কায়রো থেকে দক্ষিণ দিকে যাচ্ছিল ট্রেন দুটি। পথে সেগুলোর মধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পাশের ঢালু স্থানে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়। ঘটনাস্থলের বিভিন্ন ছবিতে দেখা গেছে, উল্টে যাওয়া বগির ভেতরে আহত যাত্রীদের খুঁজছেন উদ্ধারকর্মী ও স্থানীয় লোকজন। আহতদের উদ্ধারে…

Read More

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে সামনে রেখে তার আইনি অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাজ্য সরকারের কূটনৈতিক উদ্যোগ চেয়েছেন দেশটির ছয় আইনপ্রণেতা। একই সঙ্গে বাংলাদেশের বিচারব্যবস্থার রাজনৈতিক ব্যবহার বন্ধ, নিরপেক্ষ তদন্ত এবং রাজনৈতিক সহিংসতা ও প্রতিশোধমূলক কর্মকাণ্ড ঠেকাতে বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের কাছেও চিঠি দিয়েছেন তারা। সম্প্রতি পাঠানো চিঠিতে স্বাক্ষর করেছেন বৃটিশ এমপি বব ব্ল্যাকম্যান, সাবেক ইউরোপীয় পার্লামেন্ট সদস্য চার্লস ট্যানকক এবং স্কটিশ পার্লামেন্টের চার সদস্য মার্টিন ডে, পল ম্যাকলেনান, অ্যালান ব্রাউন ও সিমাস লোগান। বৃটিশ সংবাদমাধ্যম কমেন্ট সেন্ট্রালে গত ৪ নভেম্বর প্রকাশিত এক নিবন্ধে বব ব্ল্যাকম্যান জানান, সহকর্মী আইনপ্রণেতাদের নিয়ে তিনি পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন। সেখানে শেখ…

Read More

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক তিনজনের পরিচয় পাওয়া গেছে। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়। তারা হলেন রেজাউল করিম (৪২), সোহেল রানা (৩৩) ও নাজমুস সাদ (৩৩)। আটক রেজাউল করিমের বাড়ি নাটোরের গুরুদাসপুর উপজেলার বিলকাঠোর মধ্যপাড়া গ্রামে। তার বাবার নাম মৃত কফিরউদ্দিন প্রামানিক। তিনি ঢাকার ফকিরাপুল এলাকায় থাকেন। সোহেল রানার স্থায়ী ঠিকানা রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজার খুটিপাড়া গ্রামে। তার বাবার নাম মো. ইদ্রিস আলী। অন্যদিকে নাজমুস সাদ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কচাপাড়া গ্রামের নিজামুল হকের ছেলে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রথমে টিএসসি এলাকায় পরপর দুটি…

Read More

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোহাম্মদ আরাফাত (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে গত শুক্রবার। একই রোগে আক্রান্ত হয়ে তার ছোট ভাই মোহাম্মদ আবু বক্করও (১০ মাস) এখন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রয়েছে। এদিকে এক ছেলেকে কবরে শায়িত করে আরেক ছেলেকে নিয়ে উৎকণ্ঠায় সময় পার করছেন বেসরকারি কোম্পানিতে চাকরি করা মোহাম্মদ কবির। রোববার (৮ নভেম্বর) তাকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আইসিইউর সামনে দিশাহারা অবস্থায় দেখা গেছে। জানা গেছে, কবির আহমদের গ্রামের বাড়ি ময়মনসিংহে। তিনি নগরীর হিলভিউ এলাকার ১ নম্বর সড়কে ভাড়া বাসায় থাকেন। একটি বেসরকারি কোম্পানিতে কাজ করেন তিনি। কবির আহমদ ও আমেনা…

Read More