ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষী বাহিনীর এক সদস্যের মাথায় গুলি করা হয়েছে। দেশটির উত্তর প্রদেশে দীপাবলির রাতে বাজি ফোটানোকে কেন্দ্র করে বিরোধের জেরে এই ঘটনা ঘটে। সৌরভ তোমর নামের ২৬ বছর বয়সী ওই সেনাসদস্য ছুটিতে নিজ গ্রামে পরিবারের সঙ্গে দীপাবলি উদ্যাপন করতে গিয়েছিলেন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অস্ত্রোপচারের মাধ্যমে মাথা থেকে গুলি বের করা হলেও তার অবস্থা আশঙ্কাজনক। সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, বর্তমানে মিরাটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, দীপাবলির রাতে সৌরভ তোমর তার দুই ভাই বিনীত ও মিন্টুর সঙ্গে বাড়ির বাইরে বাজি ফাটাচ্ছিলেন। এ সময় ধীরজ ও তার ভাই মনু ওরফে প্রবীণ…
Author: H.billal
প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি ১০৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন করার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। এই ধাপে প্রাথমিকভাবে চট্টগ্রামের চার উপজেলার ৫৩ ইউনিয়নে নির্বাচন করার পরিকল্পনা রয়েছে। নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট সূত্র এই তথ্য জানিয়েছেন। নির্বাচন কমিশন সূত্র জানায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে উত্তর চট্টগ্রামের মিরসরাই, সন্দ্বীপ, হাটহাজারী ও সীতাকুণ্ড উপজেলায় নির্বাচন করার প্রাথমিক পরিকল্পনা রয়েছে। তবে নির্বাচনী তফসিল ঘোষণার সময় তা রদবদল হতে পারে। দ্বিতীয় ধাপে উত্তর ও দক্ষিণ চট্টগ্রাম মিলে শতাধিক ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. বশির আহমদ গতকাল পূর্বকোণকে বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনের সব প্রস্তুতি রয়েছে। নির্বাচন কমিশন যখন যে সিদ্ধান্ত দেবে,…
মেরুদণ্ডের জটিল সমস্যায় উন্নত চিকিৎসার অংশ হিসেবে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। সেখানে বুধবার (১১ নভেম্বর) তার মেরুদণ্ডে একটি জটিল অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার কথা রয়েছে। নিজের অফিশিয়াল ফেসবুক আইডিতে বিষয়টি নিশ্চিত করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। পারিবারিক ও দলীয় সূত্র জানায়, দীর্ঘ কারাভোগের প্রতিকূলতায় লুৎফুজ্জামান বাবর মেরুদণ্ডে তীব্র ব্যথা, কিডনির সমস্যা ও শ্বাসকষ্টসহ একাধিক দীর্ঘমেয়াদি শারীরিক জটিলতায় আক্রান্ত হন। কারামুক্তির পর দেশের অভ্যন্তরে চিকিৎসা নিলেও চিকিৎসকদের পরামর্শে মেরুদণ্ডের উন্নত ও জরুরি চিকিৎসার জন্য সম্প্রতি তাকে মালয়েশিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা শেষে…
ভারতের মেঘালয় সীমান্ত হয়ে দেশে প্রবেশ করে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের রাতারগুলে ‘সোহেল স্কয়ার-ইকো রিসোর্টে’ নেতাকর্মীদের নিয়ে সভা করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রঞ্জিত সরকার। মঙ্গলবার (১০ নভেম্বর) পুলিশ ঘটনাস্থল শনাক্ত করে। রঞ্জিত সরকার সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যনগর, জামালগঞ্জ ও তাহিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য। এর আগে সোমবার (৯ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক আইডি থেকে একটি সভায় দেওয়া বক্তব্যের ভিডিও প্রকাশ করেন রঞ্জিত সরকার। ভিডিওতে দেখা গেছে, রাতে সামিয়ানা টাঙিয়ে সভার আয়োজন করা হয়েছে। দুজন ব্যক্তি একটি ব্যানার ধরে রেখেছেন। মঞ্চে একাই বক্তব্য দেন রঞ্জিত সরকার। সভাটি ছিল সুনামগঞ্জ-১ আসনকেন্দ্রিক।…
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন এবং তার প্রত্যর্পণের বিষয়টিকে কারিগরি ও আইনি বিষয় হিসেবে উল্লেখ করেছে ভারত। একই সঙ্গে এ বিষয়ে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে নয়াদিল্লি। বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে এক সাংবাদিক জানতে চান, শেখ হাসিনা পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করলেও বাংলাদেশ তা প্রত্যাখ্যান করেছে বলে খবরে উঠে এসেছে। এ ছাড়া দুই দেশের মধ্যে সম্ভাব্য কনস্যুলার পরিষেবাসংক্রান্ত বৈঠকে বিষয়টি আলোচনার সুযোগ রয়েছে কি না, তা-ও জানতে চান ওই সাংবাদিক। জবাবে জয়সওয়াল বলেন, ‘এটি একটি আইনি বিষয় এবং সে অনুযায়ী এর সমাধান…
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলা চালিয়েছে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় হাসিবের সঙ্গে তার স্ত্রীও উপস্থিত ছিলেন। রিসোর্টসূত্রে জানা গেছে, বালিশিরা রিসোর্টে অতিথি হিসেবে ৮ নভেম্বর ওঠেন হাসিব আল ইসলাম। মঙ্গলবারই তার চেক আউটের কথা ছিল। তবে এর আগেই সকালে হাসিবের ওপর হামলার ঘটনা ঘটে। রিসোর্ট ম্যানেজার ইয়াসির আরাফাত স্বপন কালবেলা অনলাইকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘দম্পতি পরিচয়ে এক নারী নিয়ে রিসোর্টে ওঠেন হাসিব। তবে হামলার পর থেকে আত্মরক্ষায় আত্মগোপনে চলে গেছেন তিনি।’ সঙ্গে থাকা তরুণী যে হাসিবের স্ত্রী, তা নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় ছাত্রশক্তির সহ-সাংগঠনিক সম্পাদক সিদ্দিকী…
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রনজিত সরকার ভারতের মেঘালয় সীমান্ত হয়ে বাংলাদেশে প্রবেশ করে দলীয় নেতাকর্মীদের নিয়ে সভা করার দাবি করেছেন।বাংলাদেশ সংবাদ বিশ্লেষণ গত রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় নিজের নির্বাচনী এলাকা সুনামগঞ্জ-১ আসনের নেতাকর্মীদের নিয়ে তিনি এই গোপন বৈঠক করেন বলে জানা যায়। গোপন বৈঠকের আয়োজনের খবর ও ভিডিও ছড়িয়ে পড়ার পর সুনামগঞ্জে দলটির এক নেতাকে আটক করেছে পুলিশ। আটক এখলাছুর রহমান তারা মিয়া তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে তাকে আটক করে সুনামগঞ্জ সদর…
খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের বড়পিলাক ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে। এতে কার্যালয়ের যাবতীয় আসবাবপত্রসহ পুরো কার্যালয় পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেছেন। এদিকে, সোমবার মধ্যরাতে জেলার দীঘিনালা সড়কের সাত মাইল ও মাটিরাঙা সড়কের রিছাং ঝরনা এলাকায় গাছ কেটে সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মুকুল কুমার নাথ। এ ছাড়া খাগড়াছড়ি শহরে দাঁড়িয়ে…
ফরিদপুর নতুন বাসস্ট্যান্ডে পার্কিং করা একটি লোকাল বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ধোঁয়ায় শ্বাসকষ্টে কালাচাঁন শেখ (৩৪) নামের এক বাসের চালক ঘটনাস্থলেই মারা গেছেন। তিনি ফরিদপুর শহরের গোয়ালচামচ এলাকার নুরুদ্দিন শেখের ছেলে। সোমবার (৯ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে ফরিদপুর শহরস্থ নতুন বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিলে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে বাসস্ট্যান্ডে পার্কিং করা লোকাল বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। ওই সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক কালাচাঁন শেখ। আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্ট শুরু হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত…
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রেললাইনে টায়ার জ্বালানোর সময় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইয়াসিন মার্কেট সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে রেললাইনে টায়ার জ্বালানোর চেষ্টা করার সময় আনন্দমোহন কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শৈবাল ও অর্থ সম্পাদক নির্জনকে আটক করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাঁদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান, সদস্যসচিব মো. শফিকুল ইসলাম, সিনিয়র…
