Author: H.billal

ব্যবসা শুরু করার ইচ্ছা আছে, কিন্তু পর্যাপ্ত পুঁজি নেই- এমন তরুণদের জন্য রয়েছে বিশেষ ঋণ সহায়তার সুযোগ। নতুন উদ্যোক্তা তৈরি এবং আত্মকর্মসংস্থান বাড়াতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে দেওয়া হচ্ছে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ। এ অর্থ দিয়ে নতুন ব্যবসা শুরু করার পাশাপাশি বিদ্যমান উদ্যোগও সম্প্রসারণ করা যাবে। তবে ঋণ পেতে হলে আবেদনকারীকে নির্ধারিত শর্ত পূরণের পাশাপাশি জমা দিতে হবে বাস্তবসম্মত ব্যবসায়িক পরিকল্পনা। জানতে হবে আবেদনপ্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র এবং ঋণ পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়গুলো। কারা আবেদন করতে পারবেন (যোগ্যতা) • বয়স: আবেদনের শেষ তারিখে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২৮ বছর বা তার কম হতে হবে। • স্থান: যে উপজেলার জন্য আবেদন করবেন,…

Read More

বিএনপি সরকারকে সকাল-বিকাল দোষারোপের রাজনীতি পরিহার করার জন্য ছাত্রশিবিরের প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। পোস্টে ছাত্রদল সভাপতি লিখেছেন, বিদেশি এজেন্সিনির্ভর গুপ্ত রাজনীতি ও বট বাহিনীনির্ভর রাজনীতি পরিহার না করলে ইসলামী ছাত্রশিবির তথা সাদিক কায়েমদের প্রতিনিয়ত এ ধরনের লজ্জাজনক পরিস্থিতির মুখোমুখি হতে হবে। গত ১০ নভেম্বর সন্ত্রাসী ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্রদলের প্রায় ১৫/২০টি মিছিল শুধু ঢাবি ক্যাম্পাস/ক্যাম্পাসসংলগ্ন এলাকাতেই অনুষ্ঠিত হয়েছে। তিনি লেখেন, সাদিক কায়েমদের ভাগ্য ভালো সেদিন শুধু ১টি মিছিলের মুখোমুখি হতে হয়েছে, তাতেই হয়তো নিজেদের গুপ্ত ও বট বাহিনী নির্ভর অপরাজনীতির কুফল…

Read More

আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের সংবেদনশীল ও প্রশাসনিক তথ্য বাইরে সরবরাহের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমকে নজরদারিতে রাখা হয়েছে। এ ঘটনায় তার সরকারি ও ব্যক্তিগত দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে। ফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (স্পেশাল ব্রাঞ্চ) পাঠানো হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) তাকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে ডেকে নেওয়া হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তার ব্যবহৃত সরকারি ও ব্যক্তিগত মুঠোফোন জব্দ করা হয়। পরে ফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলামকে…

Read More

নীল জলরাশি, জীবন্ত প্রবাল, সাদা-কালো পাথর আর সবুজ কেয়াবনে ঘেরা এক অপরূপ দ্বীপ। চারদিকে বঙ্গোপসাগরের নীল জল। প্রকৃতির এমন সৌন্দর্য দেখতে প্রতিবছরই সেন্টমার্টিনে ছুটে যান হাজারো পর্যটক। তাদের কাছে অন্যতম আকর্ষণ ছেড়াদ্বীপ। তবে এবার দূর থেকে দ্বীপটির সৌন্দর্য দেখা গেলেও সেখানে যাওয়ার সুযোগ নেই। প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে চলতি বছরও পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ রাখা হয়েছে দ্বীপটিতে। সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণে অবস্থিত ছেড়াদ্বীপ বাংলাদেশের সর্বদক্ষিণের ভূখণ্ড। প্রবাল, শৈবাল, নানা আকৃতির পাথর এবং কেয়াগাছের সমন্বয়ে গড়ে উঠেছে দ্বীপটির স্বতন্ত্র প্রাকৃতিক পরিবেশ। এ ছাড়া কেওড়া ও সুন্দরীসহ বিভিন্ন প্রজাতির গাছ দ্বীপটির সবুজ বেষ্টনী তৈরি করেছে। জীবন্ত প্রবাল ও সামুদ্রিক জীববৈচিত্র্যের দিক থেকেও দ্বীপটি গুরুত্বপূর্ণ।…

Read More

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক মাওলানা ফেরদাউসুর রহমানের একটি গোপন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হয়েছে। ভিডিওটি কবে ধারণ করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, মাওলানা ফেরদাউসুর রহমান একটি কক্ষে এক নারীর সঙ্গে অবস্থান করছেন। ভিডিওটি ধারণ করছিলেন ওই নারী নিজেই। এ সময় মাওলানা ফেরদাউসুর রহমানকে বিছানায় বসে থাকতে দেখা যায় এবং একপর্যায়ে তিনি বসা থেকে উঠে নিজের লুঙ্গি ঠিক করছিলেন। ঘটনার বিষয়ে মাওলানা ফেরদাউসুর রহমান জানান, ভিডিওটির বিষয়ে তার কোনো জানা নেই এবং এ বিষয়ে তিনি পরে কথা বলবেন। অন্যদিকে, বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি এ বিষয়ে বলেন, তাদের…

Read More

ফিলিস্তিনের গাজায় গণহত্যা এবং মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আন্তর্জাতিকভাবে চরম বিতর্কিত ও সমালোচিত এক ব্যক্তিতে পরিণত হয়েছেন। আর সেই নেতানিয়াহুর সাথে চেহারার হুবহু মিল থাকায় ইরানের রাজধানী তেহরানের এক দোকানিকে এখন বড় ধরণের বিপাকে পড়তে হচ্ছে। ঘটনার সূত্রপাত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে। সেখানে দেখা যায়, বাদাম, শুকনো ফল ও মিষ্টি বিক্রি করা ওই দোকানদার তার ওজন মাপার যন্ত্রের পেছনে বসে আছেন। তার মুখের গঠন, চুলের স্টাইল এবং চেহারার ভাবভঙ্গির সাথে নেতানিয়াহুর অদ্ভুত সাদৃশ্য রয়েছে। ইরান ও ইসরায়েলের মধ্যকার বিদ্যমান তীব্র ভূরাজনৈতিক উত্তেজনার মাঝে চেহারার এই মিল সরাসরি প্রভাব ফেলেছে সেই ব্যক্তির…

Read More

কোন ইউনিয়ন পরিষদে (ইউপি) কবে নির্বাচন তা নির্ধারণে আগামী ১৬ নভেম্বর কমিশন সভা করবে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠকে স্মার্ট এনআইডি নিয়েও আলোচনা হবে। বুধবার (১১ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে চার নির্বাচন কমিশনারও উপস্থিত থাকবেন। বৈঠকের আলোচ্যসূচিতে দুটি বিষয় রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে পাঁচ ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি এবং স্মার্ট এনআইডি কার্ড উৎপাদন, পারসোনালাইজেশন ও বিতরণের জন্য পারসোনালাইজেশন সেন্টারসংক্রান্ত বিষয়। ইসির সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে ভোট ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয়…

Read More

আওয়ামী লীগের ডিসেম্বরকেন্দ্রিক গোপন ব্লুপ্রিন্ট বা নাশকতার পরিকল্পনা বাস্তবায়িত হলে তা দেশের সাপ্লাই চেইন, উৎপাদন খাতসহ পুরো অর্থনীতিকে এক মারাত্মক সংকটের মুখে ফেলতে পারে। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থেকে রাজনৈতিকভাবে প্রচণ্ড চাপের মুখে থাকা দলটির একটি অংশ যেকোনো উপায়ে রাজনৈতিক হিসাব-নিকাশ নিজেদের পক্ষে আনতে মরিয়া হয়ে উঠেছে। ক্ষমতাচ্যুত দলটির শীর্ষস্থানীয় কিছু নেতার সরাসরি নির্দেশ এবং কতিপয় প্রভাবশালী ব্যবসায়ী গ্রুপের গোপন আর্থিক সহায়তায় দেশজুড়ে নাশকতার একটি শক্ত নেটওয়ার্ক পরিচালিত হচ্ছে। সম্প্রতি ঘটে যাওয়া ককটেল বিস্ফোরণ কিংবা বাসে আগুন দেওয়ার মতো ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন বিষয় নয়, বরং এটি তাদের একটি সুপরিকল্পিত রাজনৈতিক অপকৌশল। সাম্প্রতিক সময়ে রাজধানীর ফার্মগেট, টিএসসি, চানখাঁরপুল, মালিবাগ, রামপুরাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ…

Read More

নেত্রকোণার মদন উপজেলায় ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে ‘সাগর হুজুরকে’ মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার অপর আসামি মামুন মিয়াকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। বাংলাটিভি লাইভ বুধবার (১১ নভেম্বর) দুপুরে নেত্রকোণা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নুরুল কবীর রুবেল। আদালত সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে রায় ঘোষণার জন্য বুধবার দিন ধার্য করা হয়। শুনানির সময় প্রধান আসামি আমান উল্লাহ মাহমুদী নিজের জীবনের সব সম্পত্তি, অর্থাৎ ১২ শতাংশ জমি লিখে দেওয়ার প্রস্তাব দিয়ে মামলা থেকে…

Read More

ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে মোটরসাইকেলে থাকা নারী আহত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে মহাসড়কের হলিধানী এলাকার ভেটেরিনারী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাত্রদল নেতার নাম আমিনুর রহমান সৌরভ (৩০)। তিনি চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। আহত নারীর নাম রিয়া খাতুন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা থেকে একটি মোটরসাইকেলে রিয়া খাতুনকে নিয়ে ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন সৌরভ। পথে হলিধানী বাজার সংলগ্ন ভেটেরিনারী কলেজের সামনে স্পিডব্রেকার এলাকায় পৌঁছালে দ্রুতগতির কারণে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে দুজনই সড়কে ছিটকে পড়েন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী…

Read More