জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির স্ত্রী ফারজানা আফরোজ- এমন খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে নতুন আলোচনা তৈরি হয়েছে। সংবাদটি প্রকাশের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কালবেলা অনলাইনের ফটোকার্ড শেয়ার করে গোলাম মাওলা রনি লিখেছেন, ‘এই মহিলা আমার স্ত্রী নন।’ ফারজানা আফরোজ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান। তবে তাকে নিজের স্ত্রী হিসেবে অস্বীকার করে গোলাম মাওলা রনি ফেসবুক পোস্টে লিখেছেন, ‘এই মহিলা আমার স্ত্রী নন। সাতকানিয়া জামায়াত নেতা জনাব হারুনের সাবেক স্ত্রী। চট্টগ্রামের বিতর্কিত আওয়ামী লীগ নেতা ঘি বাবুলের ঘনিষ্ট বান্ধবী এবং আমেরিকা প্রবাসী ইলিয়াসের আপনজন।’ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় কালবেলা অনলাইনে প্রকাশিত…
Author: H.billal
Read More
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি। সামান্তা তার পোস্টে জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির জোট, জাতীয় সংস্কার, নির্বাচন, নারীর অধিকার, বাংলাদেশের কূটনীতি এবং এনসিপির পুনর্গঠন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তার মতে, যে আদর্শ ও লক্ষ্য নিয়ে এনসিপি গঠিত হয়েছিল, বর্তমানে দলটি সেই অবস্থান থেকে সরে এসে সম্পূর্ণ ভিন্ন দর্শনে এগিয়ে যাচ্ছে। পোস্টে বিভিন্ন বিষয়ে নিজের ক্ষোভ প্রকাশের পাশাপাশি দলটির নেতৃত্বের প্রতি একাধিক প্রশ্নও তুলে ধরেন তিনি। সামান্তার দাবি, এখনো পরিবর্তনের সুযোগ রয়েছে। দল-মতের ঊর্ধ্বে উঠে তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে নতুন ধারার…
