Author: H.billal

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এক বার্তায় তা জানিয়েছেন।

Read More

ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’ বা অতিরিক্ত প্রোফাইল সুবিধা স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। আগামী ১৪ ডিসেম্বর ২০২৬ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। ফলে একটি ফেসবুক অ্যাকাউন্টের অধীনে তৈরি করা অতিরিক্ত প্রোফাইলগুলো আর ব্যবহার করতে পারবেন না ব্যবহারকারীরা। তবে তাদের মূল (প্রাইমারি) প্রোফাইল আগের মতোই সচল থাকবে। যারা একটি ফেসবুক অ্যাকাউন্টের অধীনে একাধিক প্রোফাইল ব্যবহার করছেন, তাদের নির্ধারিত সময়ের আগেই ছবি, ভিডিও, পোস্টসহ প্রয়োজনীয় তথ্য ডাউনলোড করে রাখতে হবে। পাশাপাশি বন্ধু, গ্রুপ ও পেজের সঙ্গে যোগাযোগ ধরে রাখতে কিছু পদক্ষেপ নিতে হবে। অ্যাডিশনাল প্রোফাইল কী? অ্যাডিশনাল প্রোফাইল হলো একটি ফেসবুক অ্যাকাউন্টের অধীনে মূল প্রোফাইলের পাশাপাশি তৈরি করা অতিরিক্ত ব্যক্তিগত…

Read More

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণনালয়ের সাবেক প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম হিরুকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বারিধারা ডিওএইচএসের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সূত্র জানায়, বুধবার সকাল ৭টা ৩০ মিনিটে এসআরবি-০১-এর দায়িত্বপ্রাপ্ত এএসপি লুৎফারের নেতৃত্বে একটি দল বারিধারা ডিওএইচএসের ৬ নম্বর রোডের ৩৯৩ নম্বর বাসায় অভিযান চালায়। এ সময় সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম হিরুকে আটক করা হয়। সূত্র আরও জানায়, তার বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আটকের পর এসআরবি সদস্যরা তাকে উত্তরায় এসআরবি সদর দপ্তরে নিয়ে যান।

Read More

পিরোজপুরের ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে থেমে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে একটি বাসের ভেতর ঘুমিয়ে থাকা মো. সিয়াম নামে বাস হেলপার নিহত হয়েছেন। ‎নিহত সিয়ামের (২৫) বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়। আজ বুধবার ভোররাত ৪টার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। ভান্ডারিয়া থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। ‎স্থানীয় সূত্রে জানা যায়, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বরিশাল মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বুধবার ভোরে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে থেমে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি: আজকের পত্রিকা বুধবার ভোরে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে থেমে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি:…

Read More

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ দিতে এসে কয়েকটি কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে মহাসড়ক অবরোধ করেন। জানা গেছে, গাজীপুর চৌরাস্তা, মালেকের বাড়ি ও ছয়দানা এলাকার বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে শ্রমিকরা বিক্ষোভ করছেন। এর ফলে ব্যস্ততম এই মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা বিক্ষুব্ধ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করছেন। প্রসঙ্গত, মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালেও ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে বিক্ষোভ করে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকরা। শ্রমিক অসন্তোষের মধ্যে মঙ্গলবার সকালে নতুন করে পাঁচটি পোশাক কারখানায় এক দিনের ছুটি ঘোষণা…

Read More

ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা (৩৪) নিহত। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আক্তার মোল্লার ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সোয়া ৯টার দিকে হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মিছিল শুরু হয়। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়ক আটকে মিছিল করে দলটির কর্মী-সমর্থকরা। ওই মিছিল থেকে স্থানীয় হামিরদীতে অবস্থিত স্থানীয় বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়, বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। বেশ…

Read More

গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এদিকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে লাঠিসোঁটা নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন বিক্ষোভকারীরা। এ সময় থানার কিছু অংশে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভকারীরা থানার ভেতরে প্রবেশ করেন। সেখানে তারা ভাঙচুর চালান এবং গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে যান। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ, হতাহতের তথ্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। বিস্তারিত আসছে…

Read More

টুঙ্গিপাড়ায় থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৮টা) আওয়ামী লীগ ও ছাত্রলীগের তাণ্ডব চলছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর ও ১৫ নভেম্বর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নাশকতার ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে টুঙ্গিপাড়া থানা পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে আসামিদের ছিনিয়ে নিতে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে পুলিশ বাধা দিলে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশের পক্ষ থেকে বেশ কয়েক রাউন্ড গুলি…

Read More

ময়মনসিংহে স্বেচ্ছাসেবকদল নেতা সুরুজ জামানকে হত্যার ঘটনার পর গণপিটুনিতে নিহত নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মেহেদী হাসানের (৩১) মরদেহ ৩৬ ঘণ্টা ধরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে রয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ২টা পর্যন্ত পরিবারের কোনো সদস্য মরদেহ নিতে আসেননি। স্বজনরা মরদেহ গ্রহণ না করলে আইনি প্রক্রিয়া শেষে পুলিশই দাফনের ব্যবস্থা করবে বলে জানানো হয়েছে। এর আগে রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরের ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সুরুজ জামানকে (৩৫) মেয়ের সামনে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের পর ওই রাতেই মেহেদীদের বাড়িতে আগুন দেওয়া হয়। বাড়িতে আগুন দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গেলে উত্তেজিত জনতার গণপিটুনিতে…

Read More

শারীরিক অসুস্থতা ও চিকিৎসাজনিত কারণে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক। তিনি কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ছিলেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে সংসদ সচিবালয়ের একটি সূত্রে জানা গেছে। শারীরিক অসুস্থতা ও চিকিৎসার প্রয়োজন বিবেচনায় নিয়ে তিনি সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ড. মুহাম্মদ ওসমান ফারুক ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচনে জয়ী হয়ে তিনি করিমগঞ্জ ও তাড়াইল এলাকার প্রতিনিধিত্ব করার দায়িত্ব পান। তবে শারীরিক অসুস্থতার কারণে সেই দায়িত্ব থেকে…

Read More