সিলেটের বিছনাকান্দি সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২০০ গজ প্রবেশের পর অস্ত্রসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বর্তমানে ওই বিএসএফ সদস্য বিজিবির বিছনাকান্দি বিওপিতে আটক রয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে সিলেটের গোয়াইনঘাট এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নুর উদ্দিন আহমেদ। তিনি বলেন, বিছনাকান্দি সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২০০ গজ প্রবেশের পর ওই বিএসএফ সদস্যকে অস্ত্রসহ আটক করা হয়। আটকের পর তাকে বিছনাকান্দি বিওপিতে নিয়ে রাখা হয়েছে। তিনি আরও বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের…
Author: H.billal
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় তিন নেতার একটি ভার্চুয়াল বৈঠকের অডিও রেকর্ড ফাঁস হয়েছে। বৈঠকে দেশজুড়ে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টি করতে নেতাকর্মীদের নির্দেশনা দেন তারা। সোমবার (১৬ নভেম্বর) সাংবাদিক জুলকারনাইন সায়ের ফেসবুকে দেওয়া পোস্টে বিষয়টি ফাঁস করেন। বৈঠকে অংশ নেওয়া আওয়ামী লীগ নেতারা হলেন সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম আমিন ও ইব্রাহিম হোসেন মুন। ফেসবুক পোস্টে জুলকারনাইন সায়ের লিখেছেন, গত ১৫ নভেম্বর একটি ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম আমিন ও ইব্রাহিম হোসেন মুন দেশজুড়ে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির…
গতকাল (১৫ নভেম্বর) একটি ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম আমিন ও ইব্রাহিম হোসেন মুন দেশজুড়ে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে তাদের নেতা-কর্মীদের নানা নির্দেশনা দেন। বৈঠকের অডিও রেকর্ড আমার হাতে এসেছে, যা এখানে সংযুক্ত করা হলো। রেকর্ডে মোজাম্মেল হককে বলতে শোনা যায়, আগামী ১৯ নভেম্বর দলটির ঘোষিত ‘লকডাউন’ সফল করতে প্রতিটি ইউনিয়নে অন্তত তিনটি করে বাড়িতে আগুন দিতে হবে। এসময় বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ওপর শারীরিক নির্যাতন, এমনকি প্রয়োজনে হত্যার কথাও বলেন তিনি। এ সময় ইব্রাহিম হোসেন মুনকে বাংলাদেশ সেনাবাহিনীকে উদ্দেশ্য করে গালাগাল করতেও…
দেশজুড়ে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার মাস্টারমাইন্ডসহ শীর্ষ ও মধ্যম সারির ২৩ নেতাকে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৈরি তালিকায় সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, মেয়র, দলীয় নেতা এবং সহযোগী সংগঠনের নেতাদের নাম রয়েছে। তাদের গ্রেফতারে চলমান অভিযান আরও জোরদার করার কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে, নাশকতার পরিকল্পনা, অর্থায়ন, বিস্ফোরক সরবরাহ ও মাঠপর্যায়ে কর্মকাণ্ড পরিচালনায় আলাদা কয়েকটি স্তরে কাজ করছে একটি চক্র। দেশের ছয়টি সীমান্ত রুট ব্যবহার করে কয়লার চালানের সঙ্গে অবৈধ বিস্ফোরক ও অস্ত্র দেশে আনা হচ্ছে বলে গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয়েছে। এসব কর্মকাণ্ডে অর্থের জোগান দিচ্ছেন…
ডিজিটাল মাধ্যমে উগ্রবাদ ও জঙ্গিবাদ ছড়িয়ে পড়া ঠেকানোর কথা বলে জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রাম নিষিদ্ধ করেছে জর্গত মাসে দেশটির একটি গির্জায় প্রাণঘাতী হামলার পর নিরাপত্তা উদ্বেগের মধ্যে আজ সোমবার (১৬ নভেম্বর) এ সিদ্ধান্তের কথা জানায় কর্তৃপক্ষ। সরকারি সংবাদ সংস্থা পেত্রায় প্রকাশিত এক বিবৃতিতে জর্ডানের জননিরাপত্তা অধিদপ্তর জানায়, ডিজিটাল নিরাপত্তা জোরদার, ব্যবহারকারীদের সুরক্ষা এবং অনলাইন প্ল্যাটফর্মে অবৈধ কর্মকাণ্ডের ঝুঁকি কমাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।সংবাদ সাবস্ক্রিপশন বিবৃতিতে বলা হয়, সাইবার অপরাধ, হুমকি, ব্ল্যাকমেইল এবং অবৈধ কনটেন্ট ছড়ানোর কাজে ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহার ঠেকাতে চায় কর্তৃপক্ষ। পাশাপাশি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে- এমন উগ্রবাদ ও মৌলবাদ ছড়িয়ে পড়া প্রতিরোধও এ সিদ্ধান্তের অন্যতম…
গোপালগঞ্জে চুরির অভিযোগে বাবুল বিশ্বাস (৪২) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছেন স্থানীয়রা। সোমবার (১৬ নভেম্বর) ভোরে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবুল বিশ্বাসের বাড়ি কাশিয়ানী উপজেলার সীতারামপুর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৫ নভেম্বর) দিনগত গভীর রাতে সাতপাড় পশ্চিমপাড়া গ্রামের স্বপন বিশ্বাসের ঘরে চুরি করতে সিঁধকেটে ভেতরে প্রবেশ করেন বাবুল বিশ্বাস। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন চিৎকার দিলে স্থানায়ীরা এগিয়ে আসেন। এসময় বাবুল পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা তাকে পিটিয়ে হত্যা করে। স্থানীয় গ্রাম পুলিশ গৌতম বলেন, ‘চুরি করতে গেলে স্থানীয়রা তাকে গণপিটুনি দেয়।…
রাজনীতিতে নিজেদের অবস্থান পোক্ত করতে এবং জনসমর্থন বাড়াতে কাঠামোগত বড় ধরনের পরিবর্তন এনেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতদিন দলটির নীতিনির্ধারণী ফোরামগুলোতে কেবল রুকন বা শপথপ্রাপ্ত সদস্যদের যুক্ত থাকার কঠোর নিয়ম থাকলেও, সেই চিরাচরিত প্রথা ভেঙে এবার বিভিন্ন ক্ষেত্রের মেধাবী ও বিশেষজ্ঞ পেশাজীবীদের নীতিনির্ধারণী প্রক্রিয়ায় যুক্ত করার উদ্যোগ নিয়েছে দলটি। জামায়াত আমিরকে পরামর্শ দেওয়ার জন্য বিভিন্ন শ্রেণি-পেশা ও বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করার চিন্তা করা হচ্ছে। গঠনতন্ত্র সংশোধন কমিটি বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ মতামত দেওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল, প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল জুবায়ের জানা যায়, ঐতিহ্যগতভাবে জামায়াতের যাবতীয় নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেওয়া হয়…
লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৩১ জন নেতা বিএনপি থেকে পদত্যাগ করতে আবেদন করেছেন। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে সদর (পশ্চিম) বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া কাছে তারা পদত্যাগ পত্র জমা দেন। পদত্যাগ চাওয়া নেতারা চররুহিতা ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির বিভিন্ন দায়িত্বে রয়েছে। এরমধ্যে নির্বাচিত সভাপতিও রয়েছেন। কমিটির সাবেক সাধারণ সম্পাদক জাবেদ হোসেনের বহিস্কারাদেশ প্রত্যাহারের প্রতিবাদ জানিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নেয় ৫১ সদস্য বিশিষ্ট কমিটির ৩১ নেতা। তবে পদত্যাগ পত্রে ৩১ জন স্বাক্ষর দিলেও জমা দিতে এসেছেন ১০ জন। পদত্যাগ করতে চাওয়া নেতারা হলেন সভাপতি জাকির হোসেন সুমন, সহ-সভাপতি মনির উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন সেলিম, কোষাধ্যক্ষ বাবুল, সাংগঠনিক সম্পাদক সহিদ…
বিয়ের পাঁচ মাস ১৩ দিনের মাথায় সন্তান জন্ম দেওয়ার ঘটনায় আলোচনায় আসা সেই কিশোরীকে বিয়ে করেছেন তার প্রেমিক ও মামাতো ভাই আবুল খায়ের। একই সঙ্গে নবজাতক সন্তানের দায়িত্বও গ্রহণ করেছেন তিনি। রোববার (১৫ নভেম্বর) রাত ১টার দিকে স্থানীয় ইউপি সদস্যের বাড়িতে উভয় পরিবারের অভিভাবকদের উপস্থিতিতে পাঁচ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে সম্পন্ন হয়। এর আগে গত বুধবার বিকালে ওই কিশোরীকে তালাকপত্র পাঠিয়ে বিদায় করেন তার স্বামী মিরাজ হোসেন। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের ব্যবসায়ী আলী আহাম্মদ পেদার বাড়িতে তালাকপত্র পাঠান তিনি। রোববার রাতে দক্ষিণ চরবংশী ইউনিয়নের আকনবাজার এলাকায় স্থানীয় ইউপি সদস্য মাহমুদ আলীর বাড়িতে কিশোরী ও আবুল…
দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপের ১৩১ উপজেলার ১০২৬ ইউনিয়ন, দ্বিতীয় ধাপে ১১৯ উপজেলার ১১১৩ ইউনিয়ন, তৃতীয় ধাপে ১১৮ উপজেলার ১০০২, চতুর্থ ধাপে ৯৩ উপজেলার ৭৯৩ এবং পঞ্চম ধাপে ৩৭ উপজেলার ৩৫৬ ইউনিয়নে ভোট হবে। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশনের ১৪তম সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোট গ্রহণের কথা রয়েছে। এরপর ৪ ফেব্রুয়ারি দ্বিতীয়, ২৯ এপ্রিল তৃতীয়, ১৩ মে চতুর্থ এবং ২৭ মে পঞ্চম ধাপের ভোট হবে। বিস্তারিত আসছে…
