Close Menu
New Press
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    New PressNew Press
    Subscribe
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • বিনোদন
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলাধুলা
    • আলোচিত খবর
    New Press
    Home»জেলা সংবাদ»এবার আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা
    জেলা সংবাদ

    এবার আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

    H.billalBy H.billalNovember 19, 2026 10:27 PMNo Comments1 Min Read
    Facebook Twitter Pinterest Reddit Telegram LinkedIn Tumblr VKontakte WhatsApp Email
    Share
    Facebook Twitter Reddit Pinterest Email

    সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এনায়েতপুরে আশরাফ আলী (৫৮) নামে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে হামলার শিকার হওয়ার পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন।

    নিহত আশরাফ আলী কার্যক্রম নিষিদ্ধ দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। তিনি গোপরেখী ধরপাড়ার সোহরাব আলী ব্যাপারীর ছেলে।

    নিহতের ছোট ভাই রেজাউল জানান, বুধবার রাত ১০টার দিকে তার বড় ভাই আশরাফ আলী গোপরেখী ফুটানি মার্কেটে ইয়ামিনের চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় হঠাৎ ২০ থেকে ৩০ জন লোক সেখানে উপস্থিত হন।

    একপর্যায়ে তারা আশরাফ আলীকে মারধর ও ছুরিকাঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ফেলে রেখে চলে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

    এ বিষয়ে এনায়েতপুর থানা ছাত্রদলের সভাপতি সোহাগ শিকদারসহ অভিযুক্ত অন্যদের ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেগুলো বন্ধ পাওয়া যায়। ফলে তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

    এ বিষয়ে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

    তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনও জানা যায়নি। এ ঘটনায় নিহতের স্বজনরা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit Email
    Previous Articleপাঁচ ধাপে ৪ হাজার ৩৩২ ইউপিতে ভোটের তালিকা প্রকাশ
    Next Article শেখ হাসিনার দেশে ফেরার প্রস্তুতি চলছে, কত তারিখে আসবে ঘোষণা আসছে?

    আরও পড়ুন

    বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আ.লীগের নেতাকর্মীরা

    November 19, 2026 4:24 PM

    বিএনপি নেতার উপস্থিতিতে গোপন বৈঠক, আ.লীগের দুই নেতা আটক

    November 19, 2026 2:59 PM

    বর পছন্দ না হওয়ায় বিয়ে ভাঙতে বিষ মেশানো মিষ্টি পাঠালেন কনে

    November 19, 2026 11:37 AM

    কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত

    November 18, 2026 10:48 PM
    Latest News

    রাজধানী থেকে আরও এক আ’লীগের হেভিওয়েট এমপি গ্রেফতার

    November 20, 2026 8:58 AM

    বসুন্ধরা থেকে নিষিদ্ধ আ.লীগের সাবেক মেয়র আটক

    November 20, 2026 7:24 AM

    নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর

    November 20, 2026 6:45 AM

    শেখ হাসিনার দেশে ফেরার প্রস্তুতি চলছে, কত তারিখে আসবে ঘোষণা আসছে?

    November 20, 2026 6:39 AM

    এবার আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

    November 19, 2026 10:27 PM

    পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২ ইউপিতে ভোটের তালিকা প্রকাশ

    November 19, 2026 6:03 PM
    © 2026 Green Land

    Type above and press Enter to search. Press Esc to cancel.