Close Menu
New Press
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    New PressNew Press
    Subscribe
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • বিনোদন
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলাধুলা
    • আলোচিত খবর
    New Press
    Home»International»নগ্ন ছবির বিনিময়ে পরিকল্পনা ফাঁস করল বিমানবাহিনীর কর্মকর্তা
    International

    নগ্ন ছবির বিনিময়ে পরিকল্পনা ফাঁস করল বিমানবাহিনীর কর্মকর্তা

    H.billalBy H.billalNovember 14, 2026 10:53 AMNo Comments3 Mins Read
    Facebook Twitter Pinterest Reddit Telegram LinkedIn Tumblr VKontakte WhatsApp Email
    Share
    Facebook Twitter Reddit Pinterest Email

    পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তির কাছ থেকে নগ্ন ছবি পাওয়ার বিনিময়ে ভারতের গোপন যুদ্ধপরিকল্পনা ও সামরিক তথ্য পাচারের অভিযোগ উঠেছে দেশটির বিমানবাহিনীর (আইএএফ) এক উইং কমান্ডারের বিরুদ্ধে। দিল্লি পুলিশের দাখিল করা অভিযোগপত্রে (চার্জশিট) উঠে এসেছে চাঞ্চল্যকর এসব তথ্য।

    শুক্রবার (১৩ নভেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত কর্মকর্তা ভারতের গোপন যুদ্ধপরিকল্পনা, ড্রোন ইউনিটের সক্ষমতা, যুদ্ধবিমান মোতায়েন, সামরিক মহড়া এবং স্পর্শকাতর সামরিক স্থাপনার অবস্থানসংক্রান্ত তথ্য পাকিস্তানি ওই ব্যক্তির কাছে সরবরাহ করেছেন বলে অভিযোগ করেছে দিল্লি পুলিশ।

    অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে দায়ের করা মামলায় ওই কর্মকর্তা গত পাঁচ মাস ধরে কারাগারে রয়েছেন।

    পুলিশের চার্জশিট অনুযায়ী, ২০২৬ সালের ১২ জানুয়ারি থেকে ১ এপ্রিল পর্যন্ত হোয়াটসঅ্যাপে পাকিস্তানি ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ ছিল উইং কমান্ডারের। এ সময় তিনি বিভিন্ন সংবেদনশীল সামরিক তথ্য সরবরাহ করেন বলে অভিযোগ।

    চার্জশিটে বলা হয়েছে, পাকিস্তানি ওই ব্যক্তি অভিযুক্ত কর্মকর্তাকে একটি নগ্ন ছবি পাঠান। এর জবাবে তিনি ভারতীয় বিমানবাহিনীর গোপন যুদ্ধপরিকল্পনার একটি পৃষ্ঠা পাঠান। এমনকি প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে যুদ্ধপরিকল্পনার নথির একটি করে পৃষ্ঠা দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন তিনি।

    গত ১ এপ্রিল কর্মস্থলে স্মার্টফোন নিয়ে প্রবেশের সময় তাঁকে আটক করে তল্লাশি চালানো হয়।

    পুলিশের দাবি, অভিযুক্ত কর্মকর্তা ভারতীয় বিমানবাহিনীর একটি গোপন ড্রোন ইউনিটের জনবল, সাংগঠনিক কাঠামো ও পরিচালন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছিলেন। ড্রোনের পরীক্ষামূলক কার্যক্রম, উড্ডয়ন সক্ষমতা, অস্ত্র ব্যবস্থাপনা এবং লক্ষ্যবস্তু নির্ধারণ প্রযুক্তির তথ্যও ফাঁসের অভিযোগ রয়েছে।

    এ ছাড়া যুদ্ধ পরিস্থিতিতে ওই ড্রোন ইউনিট কোথায় মোতায়েন করা হতে পারে, সে তথ্যও সরবরাহ করেছিলেন বলে অভিযোগ।

    চার্জশিটে আরও বলা হয়েছে, লেহ অঞ্চলে যুদ্ধবিমান মোতায়েন এবং রাজস্থানের সুরতগড়ে মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত সামরিক মহড়ার তথ্যও পাকিস্তানি ওই ব্যক্তির কাছে পাঠিয়েছিলেন তিনি।

    স্পর্শকাতর সামরিক স্থাপনার অবস্থান এবং যুদ্ধকালীন সেনা মোতায়েনের তথ্যও ফাঁসের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। পুলিশের মতে, এসব তথ্য শত্রুপক্ষের হাতে গেলে ভারতের সামরিক নিরাপত্তা ও প্রস্তুতি মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে।

    এ ঘটনায় আরও গুরুতর অভিযোগ সামনে এনেছে দিল্লি পুলিশ। চার্জশিটে বলা হয়েছে, পাকিস্তানি ওই ব্যক্তি অভিযুক্ত কর্মকর্তাকে বিভিন্ন অ্যাপ ও লিংক পাঠিয়েছিলেন, যেগুলোর মধ্যে ম্যালওয়্যার ও স্পাইওয়্যার ছিল বলে সন্দেহ করা হচ্ছে।

    পুলিশের অভিযোগ, অভিযুক্ত কর্মকর্তা তাঁর অধীনে কর্মরত পাঁচ কর্মকর্তার ইলেকট্রনিক ডিভাইসে এসব ক্ষতিকর সফটওয়্যার ইনস্টল করতেও সহায়তা করেছিলেন।

    তদন্তকারীদের ধারণা, এর মাধ্যমে ওই কর্মকর্তাদের ডিভাইসে থাকা গোপন তথ্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তাঁদের যোগাযোগে প্রবেশাধিকার পাওয়ার চেষ্টা করা হয়েছিল।

    দিল্লি পুলিশের চার্জশিটে অভিযুক্ত কর্মকর্তা ও পাকিস্তানি ওই ব্যক্তির মধ্যে যোগাযোগের ডিজিটাল তথ্যও উপস্থাপন করা হয়েছে।

    পুলিশের দাবি, হোয়াটসঅ্যাপের তথ্য বিশ্লেষণ করে তাঁদের মধ্যে ৩ হাজার ৮টি টেক্সট মেসেজ, ৬৫টি ছবি, ৬৫টি রিঅ্যাকশন, ৪২টি ভয়েস কল, চারটি ভিডিও কল এবং ছয়টি ইউআরএল আদান-প্রদানের প্রমাণ পাওয়া গেছে।

    এসব ডিজিটাল তথ্য বিশ্লেষণ করে কতটা সংবেদনশীল সামরিক তথ্য ফাঁস হয়েছে এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে দিল্লি পুলিশ।

    সূত্র: এনডিটিভি

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit Email
    Previous Articleফ্রি ওমরাহ পালনের সুযোগ পেলেন ৩ বাংলাদেশি, প্রতিযোগিতায় অংশ নেবেন যেভাবে
    Next Article ঢাকার শাক-সবজিতে মিলেছে অতিরিক্ত মাত্রায় সিসা

    আরও পড়ুন

    বাংলাদেশের বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত জানল ভারত

    November 20, 2026 6:26 PM

    নিষিদ্ধ হলো টেলিগ্রাম!

    November 16, 2026 6:35 PM

    শেখ হাসিনাকে নিয়ে ভারতের প্রস্তাব নাকচ করল বাংলাদেশ

    November 15, 2026 5:18 PM

    যে ৫ কারণে বাংলাদেশে ফিরতে পারবেন না শেখ হাসিনা, জানাল এনডিটিভি

    November 15, 2026 3:40 PM
    Latest News

    ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান

    November 21, 2026 6:25 AM

    মুক্তিপণ’ দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পেলেন বিএনপি নেতা

    November 20, 2026 8:33 PM

    দ্বিতীয় টেস্টের আগে ধাক্কা, দেশে ফেরানো হচ্ছে হাসান মাহমুদকে

    November 20, 2026 8:22 PM

    শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত

    November 20, 2026 7:00 PM

    বাংলাদেশের বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত জানল ভারত

    November 20, 2026 6:26 PM

    রাজশাহীর দুই বিএনপি নেতার বাড়ি থেকে আ.লীগ ও যুবলীগ নেতা গ্রেফতার

    November 20, 2026 5:49 PM
    © 2026 Green Land

    Type above and press Enter to search. Press Esc to cancel.