Close Menu
New Press
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    New PressNew Press
    Subscribe
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • বিনোদন
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলাধুলা
    • আলোচিত খবর
    New Press
    Home»আইন আদালত»আলোচিত আরেক অভিনেতা আটক
    আইন আদালত

    আলোচিত আরেক অভিনেতা আটক

    H.billalBy H.billalNovember 20, 2026 10:02 AMNo Comments1 Min Read
    Facebook Twitter Pinterest Reddit Telegram LinkedIn Tumblr VKontakte WhatsApp Email
    Share
    Facebook Twitter Reddit Pinterest Email

    রাজধানীর আজিমপুর এলাকা থেকে ছোটপর্দার অভিনেতা তমাল মাহবুবকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে তাকে হেফাজতে নেওয়া হয়।

    বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

    তিনি জানান, রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আজিমপুরের ইরানি মাঠসংলগ্ন এলাকা থেকে তমাল মাহবুবকে আটক করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে বিভিন্ন বিষয়ে জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

    তবে ঠিক কী কারণে অভিনেতা তমাল মাহবুবকে হেফাজতে নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ডিবির এই কর্মকর্তা।

    এদিকে, এর আগে বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে জুলাই আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানার সামনে গুলির ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

    পরে বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মো. আশরাফুল হকের আদালতে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit Email
    Previous Articleরাজধানী থেকে আরও এক আ’লীগের হেভিওয়েট এমপি গ্রেফতার

    আরও পড়ুন

    রাজধানী থেকে আরও এক আ’লীগের হেভিওয়েট এমপি গ্রেফতার

    November 20, 2026 8:58 AM

    থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার

    November 19, 2026 11:21 AM

    রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার

    November 18, 2026 11:08 PM

    যেভাবে আটক হলেন শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া খতিব

    November 18, 2026 7:56 PM
    Latest News

    আলোচিত আরেক অভিনেতা আটক

    November 20, 2026 10:02 AM

    রাজধানী থেকে আরও এক আ’লীগের হেভিওয়েট এমপি গ্রেফতার

    November 20, 2026 8:58 AM

    বসুন্ধরা থেকে নিষিদ্ধ আ.লীগের সাবেক মেয়র আটক

    November 20, 2026 7:24 AM

    নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর

    November 20, 2026 6:45 AM

    শেখ হাসিনার দেশে ফেরার প্রস্তুতি চলছে, কত তারিখে আসবে ঘোষণা আসছে?

    November 20, 2026 6:39 AM

    এবার আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

    November 19, 2026 10:27 PM
    © 2026 Green Land

    Type above and press Enter to search. Press Esc to cancel.