Close Menu
New Press
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    New PressNew Press
    Subscribe
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • বিনোদন
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলাধুলা
    • আলোচিত খবর
    New Press
    Home»আইন আদালত»রাজধানী থেকে আরও এক আ’লীগের হেভিওয়েট এমপি গ্রেফতার
    আইন আদালত

    রাজধানী থেকে আরও এক আ’লীগের হেভিওয়েট এমপি গ্রেফতার

    H.billalBy H.billalNovember 20, 2026 8:58 AMNo Comments1 Min Read
    Facebook Twitter Pinterest Reddit Telegram LinkedIn Tumblr VKontakte WhatsApp Email
    Share
    Facebook Twitter Reddit Pinterest Email

    ঢাকা থেকে এবার সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এস এম আতাউল হক দোলনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)।

    বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আমলের এই এমপিকে গ্রেপ্তার করা হয়।

    এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আতাউল হক দোলনের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। এর মধ্যে শ্যামনগর থানায় ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালে দায়ের করা পাঁচটি মামলা রয়েছে। এছাড়া ২০০৬ সালে দায়ের করা আরও দুটি মামলা রয়েছে। মামলাগুলোর মধ্যে একটি হত্যা, ভাঙচুর ও চুরির অভিযোগে।

    তবে গ্রেপ্তারের পর তাকে কোন মামলায় আদালতে হাজির করা হবে, তা জানা যায়নি।

    এস এম আতাউল হক দোলন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সাতক্ষীরা-৪ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ওই সংসদে বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন তিনি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit Email
    Previous Articleবসুন্ধরা থেকে নিষিদ্ধ আ.লীগের সাবেক মেয়র আটক

    আরও পড়ুন

    থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার

    November 19, 2026 11:21 AM

    রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার

    November 18, 2026 11:08 PM

    যেভাবে আটক হলেন শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া খতিব

    November 18, 2026 7:56 PM

    নিষিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আটক

    November 18, 2026 2:08 PM
    Latest News

    রাজধানী থেকে আরও এক আ’লীগের হেভিওয়েট এমপি গ্রেফতার

    November 20, 2026 8:58 AM

    বসুন্ধরা থেকে নিষিদ্ধ আ.লীগের সাবেক মেয়র আটক

    November 20, 2026 7:24 AM

    নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর

    November 20, 2026 6:45 AM

    শেখ হাসিনার দেশে ফেরার প্রস্তুতি চলছে, কত তারিখে আসবে ঘোষণা আসছে?

    November 20, 2026 6:39 AM

    এবার আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

    November 19, 2026 10:27 PM

    পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২ ইউপিতে ভোটের তালিকা প্রকাশ

    November 19, 2026 6:03 PM
    © 2026 Green Land

    Type above and press Enter to search. Press Esc to cancel.