Close Menu
New Press
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    New PressNew Press
    Subscribe
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • বিনোদন
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলাধুলা
    • আলোচিত খবর
    New Press
    Home»politics»গোপালগঞ্জে আনসার সদস্যদের খাবার ছিনিয়ে নিয়ে নিজেদের বিতরণ বলে প্রচার ছাত্রলীগের
    politics

    গোপালগঞ্জে আনসার সদস্যদের খাবার ছিনিয়ে নিয়ে নিজেদের বিতরণ বলে প্রচার ছাত্রলীগের

    H.billalBy H.billalNovember 20, 2026 2:39 PMNo Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest Reddit Telegram LinkedIn Tumblr VKontakte WhatsApp Email
    Share
    Facebook Twitter Reddit Pinterest Email

    গোপালগঞ্জ জেলা কারাগারে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের জন্য নেওয়া খাবার একদল দুর্বৃত্ত ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাহিনীটির দাবি, পরে ওই খাবার বহনের ভিডিও ধারণ করে ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। এ কারণে ‘বৃষ্টিতে খিচুড়ি নিয়ে আনসারদের পাশে ছাত্রলীগ’ শিরোনামে প্রকাশিত সংবাদকে বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছে তারা।

    আজ শুক্রবার (২০ নভেম্বর) বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জ জেলা কারাগারের নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন আনসার ব্যাটালিয়নের সদস্যরা। দায়িত্ব পালনরত সদস্যদের জন্য খাবার সরবরাহ করতে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের বেসামরিক কর্মীরা খাবার নিয়ে যাওয়ার সময় পথে বিভিন্ন বাধা ও প্রতিকূলতার মুখে পড়েন।

    একপর্যায়ে দেশীয় অস্ত্রে সজ্জিত একদল দুর্বৃত্ত খাবার বহনকারী ব্যক্তিদের জিম্মি করে এবং ভয়ভীতি দেখিয়ে খাবার ছিনিয়ে নেয় বলে বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়। পরে ওই খাবার বহনের ভিডিও ধারণ করে ঘটনাটিকে নিজেদের কর্মকাণ্ড হিসেবে প্রচার করা হয়। একই সঙ্গে আনসার সদস্যদের খাবার সরবরাহের ঘটনাকে রাজনৈতিকভাবে ভিন্ন আঙ্গিকে উপস্থাপনের চেষ্টা করা হয় বলে দাবি করেছে বাহিনীটি।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বৃষ্টিতে খিচুড়ি নিয়ে আনসারদের পাশে ছাত্রলীগ’ শিরোনামে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত তথ্য প্রকৃত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। প্রকৃত ঘটনা আড়াল করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে। খাবার সরবরাহের সঙ্গে যুক্ত কর্মীদের জিম্মি করা, ভয়ভীতি দেখানো এবং পরিস্থিতির সুযোগ নিয়ে ভিডিও ধারণের মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক প্রচার চালানো হয়েছে বলেও দাবি করা হয়।

    বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দাবি, প্রতিকূল পরিস্থিতিতেও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় নিয়োজিত সদস্যদের জন্য খাবার সরবরাহের ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে। এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে তথ্য যাচাই করে সংবাদ পরিবেশনের অনুরোধ জানিয়েছে বাহিনীটি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit Email
    Previous Articleরমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ
    Next Article গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে ইউনিয়ন জামায়াত নেতার পদত্যাগ

    আরও পড়ুন

    আ’লীগকে আলোচনায় বসার আহবান চরমোনাই পীরের

    November 20, 2026 10:54 AM

    এমপিদের বড় নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

    November 18, 2026 6:32 PM

    জামাতের কর্মসূচি ঘোষণা

    November 18, 2026 4:25 PM

    জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী

    November 18, 2026 1:11 PM
    Latest News

    গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে ইউনিয়ন জামায়াত নেতার পদত্যাগ

    November 20, 2026 3:37 PM

    গোপালগঞ্জে আনসার সদস্যদের খাবার ছিনিয়ে নিয়ে নিজেদের বিতরণ বলে প্রচার ছাত্রলীগের

    November 20, 2026 2:39 PM

    রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

    November 20, 2026 11:45 AM

    আ’লীগকে আলোচনায় বসার আহবান চরমোনাই পীরের

    November 20, 2026 10:54 AM

    আলোচিত আরেক অভিনেতা আটক

    November 20, 2026 10:02 AM

    রাজধানী থেকে আরও এক আ’লীগের হেভিওয়েট এমপি গ্রেফতার

    November 20, 2026 8:58 AM
    © 2026 Green Land

    Type above and press Enter to search. Press Esc to cancel.