Close Menu
New Press
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    New PressNew Press
    Subscribe
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • বিনোদন
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলাধুলা
    • আলোচিত খবর
    New Press
    Home»ইসলাম ও জীবন»রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ
    ইসলাম ও জীবন

    রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

    H.billalBy H.billalNovember 20, 2026 11:45 AMNo Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest Reddit Telegram LinkedIn Tumblr VKontakte WhatsApp Email
    Share
    Facebook Twitter Reddit Pinterest Email

    ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি (সোমবার) পবিত্র রমজান মাস শুরু হতে পারে। প্রতিবছর রমজান ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে।

    বিষয়টি হিসেব করে জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণা সংস্থাগুলো বিষয়টি জানিয়েছে। তবে রমজান ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ সম্পূর্ণভাবে চাঁদ দেখার ওপর নির্ভর করবে।
    সম্প্রতি এক প্রতিবেদনে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাদ্যম গালফ নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে জানানো হয়, হিজরি বর্ষপঞ্জি চন্দ্রভিত্তিক হওয়ায় প্রতিবছর রমজান ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে।

    সেই ধারাবাহিকতায় ২০২৭ সালের রমজান আগের বছরের চেয়ে প্রায় ১০-১১ দিন আগে শুরু হতে পারে।
    জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি (সোমবার) রমজান শুরু হতে পারে। ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় নতুন চাঁদ দেখা গেলে সেই রাতেই প্রথম তারাবি এবং পরদিন থেকে রোজা শুরু হবে। তবে চূড়ান্ত তারিখ চাঁদ দেখার ওপরই নির্ভর করবে।

    রমজান ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে এবং শাওয়ালের চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়। বর্তমান পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ (বুধবার) ঈদুল ফিতর হতে পারে।

    ইসলামী বর্ষপঞ্জির নবম মাস রমজান মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ, কারণ এ মাসেই মহানবী (সা.)-এর ওপর পবিত্র কোরআন নাজিল শুরু হয়। রমজানে মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও ধূমপান থেকে বিরত থেকে রোজা পালন করেন এবং নামাজ, তিলাওয়াত, দান-সদকা ও আত্মসংযমের ওপর বিশেষ গুরুত্ব দেন।

    ২০২৭ সালের রমজানকে সামনে রেখে আগামী কয়েক মাসের মধ্যেই মুসলিম দেশগুলো মসজিদ ও জনসেবামূলক কাজের প্রস্তুতি নেবে।

    জ্যোতির্বৈজ্ঞানিক গণনা অনুযায়ী ৮ ফেব্রুয়ারি রমজান শুরুর সম্ভাব্য তারিখ হলেও, এর চূড়ান্ত ঘোষণা দেওয়া ধর্মীয় কর্তৃপক্ষের ওপরই নির্ভর করে—যা মূলত চাঁদ দেখার বিষয়ের ওপর প্রতিষ্ঠিত।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit Email
    Previous Articleআ’লীগকে আলোচনায় বসার আহবান চরমোনাই পীরের
    Next Article গোপালগঞ্জে আনসার সদস্যদের খাবার ছিনিয়ে নিয়ে নিজেদের বিতরণ বলে প্রচার ছাত্রলীগের

    আরও পড়ুন

    ফ্রি ওমরাহ পালনের সুযোগ পেলেন ৩ বাংলাদেশি, প্রতিযোগিতায় অংশ নেবেন যেভাবে

    November 14, 2026 8:16 AM

    না পারি এলাকা ছাড়তে, না পারি ইজ্জতসহ বাঁচতে: আব্দুল হাই সাইফুল্লাহ

    November 13, 2026 4:32 PM

    বাংলাদেশ আসছেন মাওঃ তকি উসমানী, জুমার খুতবা দিবেন বায়তুল মোকাররমে

    November 12, 2026 5:54 PM

    বিয়ের আগে ছেলে-মেয়ে দুজনেরই যেসব টেস্ট করানো দরকার

    November 8, 2026 8:44 AM
    Latest News

    গোপালগঞ্জে আনসার সদস্যদের খাবার ছিনিয়ে নিয়ে নিজেদের বিতরণ বলে প্রচার ছাত্রলীগের

    November 20, 2026 2:39 PM

    রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

    November 20, 2026 11:45 AM

    আ’লীগকে আলোচনায় বসার আহবান চরমোনাই পীরের

    November 20, 2026 10:54 AM

    আলোচিত আরেক অভিনেতা আটক

    November 20, 2026 10:02 AM

    রাজধানী থেকে আরও এক আ’লীগের হেভিওয়েট এমপি গ্রেফতার

    November 20, 2026 8:58 AM

    বসুন্ধরা থেকে নিষিদ্ধ আ.লীগের সাবেক মেয়র আটক

    November 20, 2026 7:24 AM
    © 2026 Green Land

    Type above and press Enter to search. Press Esc to cancel.