Close Menu
New Press
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    New PressNew Press
    Subscribe
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • বিনোদন
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলাধুলা
    • আলোচিত খবর
    New Press
    Home»International»নিষিদ্ধ হলো টেলিগ্রাম!
    International

    নিষিদ্ধ হলো টেলিগ্রাম!

    H.billalBy H.billalNovember 16, 2026 6:35 PMNo Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest Reddit Telegram LinkedIn Tumblr VKontakte WhatsApp Email
    Share
    Facebook Twitter Reddit Pinterest Email

    ডিজিটাল মাধ্যমে উগ্রবাদ ও জঙ্গিবাদ ছড়িয়ে পড়া ঠেকানোর কথা বলে জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রাম নিষিদ্ধ করেছে জর্গত মাসে দেশটির একটি গির্জায় প্রাণঘাতী হামলার পর নিরাপত্তা উদ্বেগের মধ্যে আজ সোমবার (১৬ নভেম্বর) এ সিদ্ধান্তের কথা জানায় কর্তৃপক্ষ।

    সরকারি সংবাদ সংস্থা পেত্রায় প্রকাশিত এক বিবৃতিতে জর্ডানের জননিরাপত্তা অধিদপ্তর জানায়, ডিজিটাল নিরাপত্তা জোরদার, ব্যবহারকারীদের সুরক্ষা এবং অনলাইন প্ল্যাটফর্মে অবৈধ কর্মকাণ্ডের ঝুঁকি কমাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।সংবাদ সাবস্ক্রিপশন

    বিবৃতিতে বলা হয়, সাইবার অপরাধ, হুমকি, ব্ল্যাকমেইল এবং অবৈধ কনটেন্ট ছড়ানোর কাজে ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহার ঠেকাতে চায় কর্তৃপক্ষ। পাশাপাশি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে- এমন উগ্রবাদ ও মৌলবাদ ছড়িয়ে পড়া প্রতিরোধও এ সিদ্ধান্তের অন্যতম উদ্দেশ্য।

    কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যমান আইন মেনেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সাইবার জগতে সংঘটিত অপরাধ ও আইন লঙ্ঘনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে।

    তবে টেলিগ্রামের ওপর নিষেধাজ্ঞা কত দিন কার্যকর থাকবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি। কোন নির্দিষ্ট ঘটনার কারণে অ্যাপটি নিষিদ্ধ করা হয়েছে, তাও স্পষ্ট করেনি কর্তৃপক্ষ।

    এদিকে জর্ডানে গত ২৩ অক্টোবর দক্ষিণাঞ্চলীয় কারাক গভর্নরেটের একটি গ্রিক অর্থোডক্স গির্জায় শেষকৃত্যে অংশ নেওয়া শোকাহত মানুষের ওপর হামলা হয়। এতে নয়জন নিহত এবং ৩৪ জন আহত হন। ওই হামলার ঘটনায় রোববার দেশটির স্টেট সিকিউরিটি কোর্ট তিনজনকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছেন।

    এরপরই অনলাইন মাধ্যমে উগ্রবাদ ছড়িয়ে পড়া ঠেকাতে টেলিগ্রাম নিষিদ্ধের সিদ্ধান্ত সামনে এলো। তবে গির্জায় হামলার সঙ্গে টেলিগ্রামের সরাসরি কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে কর্তৃপক্ষ কিছু জানায়নি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit Email
    Previous Articleগোপালগঞ্জে একজনকে পিটিয়ে হত্যা
    Next Article দেশব্যাপী শুরু হচ্ছে সাঁড়াশি অভিযান,চার মাস্টারমাইন্ডসহ চিহ্নিত শীর্ষ ২৩ নেতা

    আরও পড়ুন

    বাংলাদেশের বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত জানল ভারত

    November 20, 2026 6:26 PM

    শেখ হাসিনাকে নিয়ে ভারতের প্রস্তাব নাকচ করল বাংলাদেশ

    November 15, 2026 5:18 PM

    যে ৫ কারণে বাংলাদেশে ফিরতে পারবেন না শেখ হাসিনা, জানাল এনডিটিভি

    November 15, 2026 3:40 PM

    ১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে

    November 14, 2026 6:16 PM
    Latest News

    বাংলাদেশের বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত জানল ভারত

    November 20, 2026 6:26 PM

    রাজশাহীর দুই বিএনপি নেতার বাড়ি থেকে আ.লীগ ও যুবলীগ নেতা গ্রেফতার

    November 20, 2026 5:49 PM

    কিশোরীর সঙ্গে ‘ফ্রি সময়’ কাটানোর প্রস্তাব প্রধান শিক্ষকের

    November 20, 2026 4:56 PM

    গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে ইউনিয়ন জামায়াত নেতার পদত্যাগ

    November 20, 2026 3:37 PM

    গোপালগঞ্জে আনসার সদস্যদের খাবার ছিনিয়ে নিয়ে নিজেদের বিতরণ বলে প্রচার ছাত্রলীগের

    November 20, 2026 2:39 PM

    রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

    November 20, 2026 11:45 AM
    © 2026 Green Land

    Type above and press Enter to search. Press Esc to cancel.