Close Menu
New Press
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    New PressNew Press
    Subscribe
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • বিনোদন
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলাধুলা
    • আলোচিত খবর
    New Press
    Home»জেলা সংবাদ»বিয়ের ৫ মাসেই সন্তান জন্ম, অত:পর…
    জেলা সংবাদ

    বিয়ের ৫ মাসেই সন্তান জন্ম, অত:পর…

    H.billalBy H.billalNovember 16, 2026 2:40 PMNo Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest Reddit Telegram LinkedIn Tumblr VKontakte WhatsApp Email
    Share
    Facebook Twitter Reddit Pinterest Email

    বিয়ের পাঁচ মাস ১৩ দিনের মাথায় সন্তান জন্ম দেওয়ার ঘটনায় আলোচনায় আসা সেই কিশোরীকে বিয়ে করেছেন তার প্রেমিক ও মামাতো ভাই আবুল খায়ের। একই সঙ্গে নবজাতক সন্তানের দায়িত্বও গ্রহণ করেছেন তিনি।

    রোববার (১৫ নভেম্বর) রাত ১টার দিকে স্থানীয় ইউপি সদস্যের বাড়িতে উভয় পরিবারের অভিভাবকদের উপস্থিতিতে পাঁচ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে সম্পন্ন হয়।

    এর আগে গত বুধবার বিকালে ওই কিশোরীকে তালাকপত্র পাঠিয়ে বিদায় করেন তার স্বামী মিরাজ হোসেন। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের ব্যবসায়ী আলী আহাম্মদ পেদার বাড়িতে তালাকপত্র পাঠান তিনি।

    রোববার রাতে দক্ষিণ চরবংশী ইউনিয়নের আকনবাজার এলাকায় স্থানীয় ইউপি সদস্য মাহমুদ আলীর বাড়িতে কিশোরী ও আবুল খায়েরের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন ওই কিশোরীর মামা বাবুল সিকদার, চাচা মালেক সিকদার ও বারেক সিকদার এবং আবুল খায়েরের বাবা আলী আহাম্মদ পেদা ও ভাই আবু তাহেরসহ স্থানীয় কয়েকজন।

    জানা গেছে, উপজেলার চরলক্ষ্মী আখনবাজার গ্রামের দিনমজুর রফিক সিকদারের মেয়ের (১৮) সঙ্গে চরকাছিয়া গ্রামের মেঘনা নদীর পাড়ের বায়রাঘাট এলাকার সাহেব আলী মালের ছেলে নৌকার মাঝি মিরাজের (২৫) বিয়ে হয় ২০২৬ সালের ১৭ জুন। বিয়ের আগে ওই কিশোরী চরবংশী এলাকার একটি মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে পড়ত।

    বিয়ের প্রায় পাঁচ মাস ১৩ দিন পর গত ৩১ অক্টোবর লক্ষ্মীপুর সদর উপজেলার কেয়ার হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে একটি কন্যাসন্তানের জন্ম দেন ওই কিশোরী। নবজাতকের নাম রাখা হয়েছে মাহমুদা আক্তার মাহি। বিয়ের সময়কাল ও সন্তান জন্মের সময়ের ব্যবধান নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়।

    এ বিষয়ে ওই কিশোরী বলেন, ‘আমার দুঃখ-কষ্টের সময় যুগান্তরের সাংবাদিক আমার পাশে থাকায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমি খুশি। এখন আমার ও নবজাতকের সব খরচ বহন করবে আবুল খায়ের। আগামী মাসে আনুষ্ঠানিকভাবে আমাকে তার বাড়িতে তুলে নেবে।’

    আবুল খায়ের বলেন, ‘আমি ভুল করেছি; সবার কাছে ক্ষমা চাই। আমার সন্তান ও স্ত্রীকে গ্রহণ করলাম। কয়েকদিন পর আনুষ্ঠানিকভাবে তাকে আমার বাড়িতে তুলে নেব।

    এদিকে মিরাজ বলেন, আমাদের বিয়ের বয়স পাঁচ মাস ১৩ দিন। স্ত্রীর গর্ভে নয় মাসের সন্তান কীভাবে এলো? খোঁজ নিয়ে জানতে পারি, তার মামাতো ভাই আবুল খায়ের এ কাজ করেছে। আমি তালাকপত্র পাঠিয়ে স্ত্রীকে বিদায় করে দিয়েছি।

    ঘটনার সত্যতা স্বীকার করে স্থানীয় ইউপি সদস্য মাহমুদ আলী জানান, বিয়ের পাঁচ মাসের মাথায় সন্তান জন্ম দেওয়ার ঘটনায় ওই কিশোরীর পরিবার ও আবুল খায়েরের পরিবারকে নিয়ে রাত ১টার দিকে তার বাড়িতে বিয়ে পড়িয়েছেন। এখন আর কোনো ঝামেলা নেই। বিষয়টি পুলিশকেও জানানো হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit Email
    Previous Articleকোন ধাপে কতটি ইউনিয়নে নির্বাচন, চুড়ান্ত তালিকা প্রকাশ
    Next Article প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা

    আরও পড়ুন

    মুক্তিপণ’ দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পেলেন বিএনপি নেতা

    November 20, 2026 8:33 PM

    রাজশাহীর দুই বিএনপি নেতার বাড়ি থেকে আ.লীগ ও যুবলীগ নেতা গ্রেফতার

    November 20, 2026 5:49 PM

    গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে ইউনিয়ন জামায়াত নেতার পদত্যাগ

    November 20, 2026 3:37 PM

    এবার আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

    November 19, 2026 10:27 PM
    Latest News

    ত্রিমুখী ছক, গোয়েন্দাদের হাতে যে তথ্য

    November 21, 2026 10:45 AM

    ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান

    November 21, 2026 6:25 AM

    মুক্তিপণ’ দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পেলেন বিএনপি নেতা

    November 20, 2026 8:33 PM

    দ্বিতীয় টেস্টের আগে ধাক্কা, দেশে ফেরানো হচ্ছে হাসান মাহমুদকে

    November 20, 2026 8:22 PM

    শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত

    November 20, 2026 7:00 PM

    বাংলাদেশের বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত জানল ভারত

    November 20, 2026 6:26 PM
    © 2026 Green Land

    Type above and press Enter to search. Press Esc to cancel.