Close Menu
New Press
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    New PressNew Press
    Subscribe
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • বিনোদন
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলাধুলা
    • আলোচিত খবর
    New Press
    Home»নির্বাচন»প্রথম ধাপে চট্টগ্রাম বিভাগের যে ৫৩ ইউপিতে নির্বাচন
    নির্বাচন

    প্রথম ধাপে চট্টগ্রাম বিভাগের যে ৫৩ ইউপিতে নির্বাচন

    H.billalBy H.billalNovember 11, 2026 8:47 AMNo Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest Reddit Telegram LinkedIn Tumblr VKontakte WhatsApp Email
    Share
    Facebook Twitter Reddit Pinterest Email

    প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি ১০৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন করার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। এই ধাপে প্রাথমিকভাবে চট্টগ্রামের চার উপজেলার ৫৩ ইউনিয়নে নির্বাচন করার পরিকল্পনা রয়েছে। নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট সূত্র এই তথ্য জানিয়েছেন।

    নির্বাচন কমিশন সূত্র জানায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে উত্তর চট্টগ্রামের মিরসরাই, সন্দ্বীপ, হাটহাজারী ও সীতাকুণ্ড উপজেলায় নির্বাচন করার প্রাথমিক পরিকল্পনা রয়েছে। তবে নির্বাচনী তফসিল ঘোষণার সময় তা রদবদল হতে পারে। দ্বিতীয় ধাপে উত্তর ও দক্ষিণ চট্টগ্রাম মিলে শতাধিক ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে।

    চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. বশির আহমদ গতকাল পূর্বকোণকে বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনের সব প্রস্তুতি রয়েছে। নির্বাচন কমিশন যখন যে সিদ্ধান্ত দেবে, সেভাবে নির্বাচনের আয়োজন করা হবে।’ তিনি বলেন, নির্বাচনের জন্য ভোটার তালিকা, ভোটকেন্দ্র ও ভোটকক্ষ প্রস্তুত রয়েছে। তফসিল ঘোষণার পর ভোটের প্রস্তুতি শুরু হবে।

    নির্বাচন কমিশন সূত্র জানায়, চট্টগ্রামের ১৫ উপজেলার ১৯১টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১৮৯টি নির্বাচনের উপযোগী রয়েছে। এরমধ্যে বোয়ালখালীর পশ্চিম গোমদণ্ডীর ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড পুনর্বিন্যাস করে আলাদা ইউনিয়নের প্রস্তাবনা রয়েছে। আর সন্দ্বীপের উড়িরচরের সীমানা বিরোধ নিয়ে আদালতে মামলা রয়েছে। জটিলতার কারণে এই দুটি ইউনিয়নে নির্বাচন উপযোগিতা নেই।

    নির্বাচন কমিশনের তথ্য বলছে, মিরসরাই উপজেলায় ১৬টি ইউনিয়ন রয়েছে। সবকটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠানের উপযোগী রয়েছে। এগুলো হলো- করেরহাট, হিংগুলী, জোরারগঞ্জ, ধুম, ওসমানপুর, ইছাখালী, কাটাছড়া, দুর্গাপুর, মিরসরাই, মিঠানালা, মঘাদিয়া, খৈয়াছড়া, মায়ানী, হাইতকান্দি, ওয়াহেদপুর ও সাহেবখালী।

    সীতাকুণ্ড উপজেলায় ৯টি ইউনিয়ন রয়েছে। সবকটি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এগুলো হলো- সৈয়দপুর, বাবৈয়াঢালা, মুরাদপুর, বাড়বকুণ্ড, বাঁশবাড়িয়া, সোনাইছড়ি, কুমিরা, ভাটিয়ারি ও ছলিমপুর।

    স›দ্বীপ উপজেলায় ১৫টি ইউনিয়ন রয়েছে। এরমধ্যে উড়িরচরের সীমানা বিরোধ নিয়ে আদালতে মামলা রয়েছে। বাকি ১৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচনের উপযোগী রয়েছে। এগুলো হলো- বাউরিয়া, গাছুয়া, সন্তোষপুর, আমানউল্যা, হরিশপুর, রহমতপুর, আজিমপুর, মুছাপুর, মাইটভাঙ্গা, সারিকাইত, মগধরা, হারামিয়া, দীর্ঘাপাড় ও কালাপানিয়া।

    হাটহাজারী উপজেলায় ১৪টি ইউনিয়ন রয়েছে। সবকটি ইউনিয়নে নির্বাচনের উপযোগী রয়েছে। এগুলো হলো- ফরহাদাবাদ, ধলই, মির্জাপুর, গুমানমর্দ্দন, নাঙ্গলমোড়া, ছিপাতলী, মেখল, গড়দুয়ারা, উত্তর মাদার্শা, ফতেপুর, চিকনদণ্ডী, দক্ষিণ মাদার্শা, শিকারপুর ও বুড়িশ্চর।

    ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সরকার পতনের পর এমপি-মন্ত্রী থেকে শুরু করে স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধিরাও আত্মগোপনে চলে যান। অনেকেই গ্রেপ্তার হয়ে কারাগারে অন্তরীণ হন। সরকারি কর্মকর্তাদের প্রশাসক নিয়োগ করে প্রশাসনিক কার্যক্রম চলে আসছে। জনপ্রতিনিধি না থাকা বা নিয়মিত অফিস না করায় ইউনিয়ন পরিষদের কার্যক্রমও চলছে টানাটানিতে। এসব কারণে নাগরিক সেবা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।

    চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার গঠন করে। এরপর থেকে স্থানীয় সরকার নির্বাচনের তোড়জোড় শুরু হয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit Email
    Previous Articleলুৎফুজ্জামান বাবরের অবস্থা খুব জটিল
    Next Article রাষ্ট্রপতির দেহরক্ষীর মাথায় চালানো হলো গুলি

    আরও পড়ুন

    পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২ ইউপিতে ভোটের তালিকা প্রকাশ

    November 19, 2026 6:03 PM

    কোন ধাপে কতটি ইউনিয়নে নির্বাচন, চুড়ান্ত তালিকা প্রকাশ

    November 16, 2026 2:10 PM

    কোন ইউনিয়নে কবে ভোট, ঘোষণার তারিখ জানাল ইসি

    November 13, 2026 8:36 AM

    এনআইডি নিয়ে বড় দুঃসংবাদ, ৩৫ হাজার এনআইডি লক

    November 12, 2026 6:26 PM
    Latest News

    পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২ ইউপিতে ভোটের তালিকা প্রকাশ

    November 19, 2026 6:03 PM

    বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আ.লীগের নেতাকর্মীরা

    November 19, 2026 4:24 PM

    বিএনপি নেতার উপস্থিতিতে গোপন বৈঠক, আ.লীগের দুই নেতা আটক

    November 19, 2026 2:59 PM

    বৈঠকে যেসব বিষয়ে একমত হলেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা

    November 19, 2026 12:37 PM

    বর পছন্দ না হওয়ায় বিয়ে ভাঙতে বিষ মেশানো মিষ্টি পাঠালেন কনে

    November 19, 2026 11:37 AM

    থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার

    November 19, 2026 11:21 AM
    © 2026 Green Land

    Type above and press Enter to search. Press Esc to cancel.