Close Menu
New Press
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    New PressNew Press
    Subscribe
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • বিনোদন
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলাধুলা
    • আলোচিত খবর
    New Press
    Home»ইসলাম ও জীবন»গোসলের পর নতুন করে অজু করতে হবে কি?
    ইসলাম ও জীবন

    গোসলের পর নতুন করে অজু করতে হবে কি?

    H.billalBy H.billalNovember 6, 2026 11:56 AMNo Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest Reddit Telegram LinkedIn Tumblr VKontakte WhatsApp Email
    Share
    Facebook Twitter Reddit Pinterest Email

    গোসল করলে আবার নতুন করে অজু করতে হয়? আমি একজনের কাছে শুনেছি- গোসল করলে আবার নতুন করে অজু করতে হয় না। কিন্তু দীর্ঘদিন ধরে আমার বাবাকে দেখি— গোসলের পর নতুন করে অজু করেন।

    আমার জানার বিষয় হলো- গোসলের পর নতুন করে ওযু করার ব্যাপারে শরিয়তের বিধান কী?

    এই প্রশ্নের উত্তর হলো- গোসলের শুরুতে অজু করা সুন্নত। গোসলের মাধ্যমে যেহেতু অজু হয়ে যায় , তাই গোসলের পর ওযু ভঙ্গের কারণ পাওয়া না গেলে নতুন করে ওযু করতে হবে না।

    উম্মুল মুমিনি আয়েশা সিদ্দিকা (রা.) থেকে বর্ণিত আছে যে, আল্লাহর রাসুল (সা.) গোসলের পরে নতুন করে অজু করতেন না । (জামে তিরমিজি, হাদিস : ১০৭)
    বিজ্ঞাপন

    আবদুল্লাহ ইবনে ওমর (রা.)-কে গোসলের পর অজু সম্পর্কে জিজ্ঞাসা করা হলে— তিনি বলেন গোসল-অপেক্ষা কোন অজু ব্যাপকতর? (মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস : ৭৪৮)

    এছাড়াও সমাজের বহু মানুষকে দেখা যায় গোসল শেষ করার পর আবার পুরো অজু করেন। অজু কেন করলেন জানতে চাইলে বলেন, নামাজ পড়ব। তার কথার অর্থ দাঁড়ায় নামাজ পড়ার জন্য গোসল করা যথেষ্ট নয়। তাই নামাজের জন্য আবার অজু করতে হলো। এটা একটা ভুল আমল।

    জেনে রাখা ভালো যে, গোসল করার পর অজু করার কোনো বিধান নেই। ফরজ গোসল হলে কুলি করা ও নাকে পানি দেওয়া ফরজ এবং পরিপূর্ণ অজু করে নেওয়া সুন্নত, যা গোসলেরই অংশ। আর গোসল ফরজ না হলে কুলি করা ও নাকে পানি দেওয়া সুন্নত এবং পরিপূর্ণ অজু করা মুস্তাহাব। তাই যথাযথভাবে গোসল করার পর নতুন করে আবার অজু করা ঠিক নয়। (সহিহ বুখারি, হাদিস : ২৪৮;েউমদাতুল ক্বারি : ০৩/৮৬; আল-বাহরুর রায়েক : ০১/৯৪; আদ্দুররুল মুহতার : ০১/৩২৩)

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit Email
    Previous Articleপরিবর্তন আসছে জামায়াতের দলীয় কাঠামোতে
    Next Article ৯-১০ জনকে নিয়ে হোটেলে ফারজানা, জ্ঞান ফেরার পর যা দেখলেন রনি

    আরও পড়ুন

    রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

    November 20, 2026 11:45 AM

    ফ্রি ওমরাহ পালনের সুযোগ পেলেন ৩ বাংলাদেশি, প্রতিযোগিতায় অংশ নেবেন যেভাবে

    November 14, 2026 8:16 AM

    না পারি এলাকা ছাড়তে, না পারি ইজ্জতসহ বাঁচতে: আব্দুল হাই সাইফুল্লাহ

    November 13, 2026 4:32 PM

    বাংলাদেশ আসছেন মাওঃ তকি উসমানী, জুমার খুতবা দিবেন বায়তুল মোকাররমে

    November 12, 2026 5:54 PM
    Latest News

    রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

    November 20, 2026 11:45 AM

    আ’লীগকে আলোচনায় বসার আহবান চরমোনাই পীরের

    November 20, 2026 10:54 AM

    আলোচিত আরেক অভিনেতা আটক

    November 20, 2026 10:02 AM

    রাজধানী থেকে আরও এক আ’লীগের হেভিওয়েট এমপি গ্রেফতার

    November 20, 2026 8:58 AM

    বসুন্ধরা থেকে নিষিদ্ধ আ.লীগের সাবেক মেয়র আটক

    November 20, 2026 7:24 AM

    নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর

    November 20, 2026 6:45 AM
    © 2026 Green Land

    Type above and press Enter to search. Press Esc to cancel.