Close Menu
New Press
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    New PressNew Press
    Subscribe
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • বিনোদন
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলাধুলা
    • আলোচিত খবর
    New Press
    Home»আলোচিত খবর»কিশোরীর সঙ্গে ‘ফ্রি সময়’ কাটানোর প্রস্তাব প্রধান শিক্ষকের
    আলোচিত খবর

    কিশোরীর সঙ্গে ‘ফ্রি সময়’ কাটানোর প্রস্তাব প্রধান শিক্ষকের

    H.billalBy H.billalNovember 20, 2026 4:56 PMNo Comments3 Mins Read
    Facebook Twitter Pinterest Reddit Telegram LinkedIn Tumblr VKontakte WhatsApp Email
    Share
    Facebook Twitter Reddit Pinterest Email

    চট্টগ্রামের পটিয়ায় পৈতৃক জমি নিয়ে ঐশি দে ও তার ভাইয়ের মধ্যে পারিবারিক বিরোধ চলছে। পেশায় ফুটবল খেলোয়াড় ঐশি দে’র অভিযোগ, তার বিয়ে না হওয়ায় তিনি পৈতৃক সম্পত্তিতে ভাগ পান। কিন্তু তার ভাই মায়ের কাছ থেকে সব জমি রেজিস্ট্রি করে নেওয়ায় পৈতৃক বাড়িতে বসবাসের অধিকারটুকুও হারিয়েছেন তিনি।

    এ বিষয়ে সমাধানের জন্য পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম উপজেলার কচুয়াই ইউনিয়নের বাসিন্দা ও হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল দে মাস্টারকে দায়িত্ব দেন। কিন্তু অভিযোগ উঠেছে, বিষয়টি সমাধানের বিনিময়ে শ্যামল মাস্টার ঐশিকে ‘তুমি অনেক সুন্দর, তোমার সঙ্গে একটু ফ্রি সময় কাটাতে চাই’ বলে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান।

    পরবর্তী সময়ে ঐশি দে ফেসবুক লাইভে এসে কর্ণফুলী নদীতে আত্মহত্যার চেষ্টা করেন। পরে সংবাদ সম্মেলনেও এ বিষয়ে অভিযোগ করেন তিনি। এরপর বিষয়টি দেশজুড়ে আলোচনার জন্ম দেয়।সংবাদ সাবস্ক্রিপশন

    এদিকে কিশোরীর সঙ্গে সময় কাটানোর বিনিময়ে পারিবারিক বিরোধ মীমাংসার প্রস্তাব দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে গত দুই সপ্তাহ ধরে আলোচনা-সমালোচনা চলছে। এ প্রস্তাবের ঘটনায় এক সপ্তাহ আগে রাতে ফেসবুক লাইভে এসে শাহ আমানত সেতু থেকে কর্ণফুলী নদীতে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ঐশি। নদীতে ঝাঁপ দেওয়ার সময় স্থানীয় লোকজন তাকে আটক করে পরিবারের কাছে তুলে দেন।

    ঐশি দে’র ঘটনার পর ধলঘাট ইউনিয়নের গৈড়লা এলাকার একটি উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক থাকাকালে নারীঘটিত একটি ঘটনায় শ্যামল মাস্টারকে স্থানীয় লোকজন বিদ্যালয়ে যেতে বাধা দিয়েছিলেন বলেও আলোচনা শুরু হয়েছে। বর্তমানে তিনি হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। এর আগে গৈড়লা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক ছিলেন তিনি।

    ঐশি দে’র সংবাদ সম্মেলনে করা অভিযোগের পরিপ্রেক্ষিতে পালটা সংবাদ সম্মেলন করেন শ্যামল মাস্টার। গত ১৫ নভেম্বর পটিয়ার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঐশির পারিবারিক সমস্যার বিষয়ে সংসদ সদস্য এনামুল হকের নির্দেশে তিনি সমাধানের চেষ্টা করেছিলেন। কিন্তু ঐশির মা ও ভাই তার ইচ্ছামতো সমাধান করতে রাজি না হওয়ায় তা সম্ভব হয়নি।সংবাদ সাবস্ক্রিপশন

    সমাধান করে দেওয়ার বিনিময়ে তার সঙ্গে সময় কাটানোর প্রস্তাব দেওয়ার অভিযোগ ভিত্তিহীন ও ভুয়া বলে দাবি করেন শ্যামল মাস্টার। ঐশির সঙ্গে হোয়াটসঅ্যাপে কখনো কোনো ধরনের চ্যাটিং হয়নি বলেও জানান তিনি।

    সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শ্যামল মাস্টার বলেন, ওই স্ক্রিনশট ল্যাব পরীক্ষায় সঠিক প্রমাণিত হলে পটিয়াবাসী যে বিচার করবেন, তা তিনি মাথা পেতে নেবেন। হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ে যোগ দেওয়ার আগে গৈড়লা উচ্চ বিদ্যালয়ে কর্মরত থাকাকালে নারীসংক্রান্ত কোনো ঘটনা ঘটেনি এবং স্থানীয় লোকজন তাকে বিদ্যালয়ে যেতে বাধা দিয়েছিলেন, এমন অভিযোগও অস্বীকার করেন তিনি।

    শুক্রবার পুনরায় যোগাযোগ করা হলে শ্যামল মাস্টার জানান, সংবাদ সম্মেলনে দেওয়া তার বক্তব্যই শেষ কথা। ঐশি কী বলেছেন বা কী করেছেন, তা দেখার সময় তার নেই।

    এদিকে গত বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে আবারও সংবাদ সম্মেলন করেন ঐশি দে। এর ১০ থেকে ১২ দিন আগেও একবার সংবাদ সম্মেলন করেছিলেন তিনি। নতুন সংবাদ সম্মেলনে হোয়াটসঅ্যাপ বার্তার স্ক্রিনশট ভুয়া দাবি করে শ্যামল মাস্টারের দেওয়া চ্যালেঞ্জকে সাধুবাদ জানান ঐশি।

    তিনি বলেন, শ্যামল মাস্টারের প্রস্তাবে রাজি না হওয়ায় মূলত তাদের পারিবারিক বিরোধের সমাধান হয়নি। শ্যামল মাস্টার ও তার বাড়ি একই ইউনিয়নে। তাকে তিনি চাচা বলে সম্বোধন করতেন। কিন্তু তার কাছ থেকে এ ধরনের প্রস্তাব আশা করেননি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit Email
    Previous Articleগোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে ইউনিয়ন জামায়াত নেতার পদত্যাগ
    Next Article রাজশাহীর দুই বিএনপি নেতার বাড়ি থেকে আ.লীগ ও যুবলীগ নেতা গ্রেফতার

    আরও পড়ুন

    বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’, করণীয় কী

    November 18, 2026 11:50 AM

    মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ মিজানুর রহমান

    November 18, 2026 10:43 AM

    মর্গে পড়ে আছে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মরদেহ, নিতে আসেননি স্বজনরা

    November 17, 2026 6:13 PM

    ঘুমন্ত কিশোরীকে যেভাবে হত্যা করে আপন মামি

    November 14, 2026 7:59 AM
    Latest News

    বাংলাদেশের বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত জানল ভারত

    November 20, 2026 6:26 PM

    রাজশাহীর দুই বিএনপি নেতার বাড়ি থেকে আ.লীগ ও যুবলীগ নেতা গ্রেফতার

    November 20, 2026 5:49 PM

    কিশোরীর সঙ্গে ‘ফ্রি সময়’ কাটানোর প্রস্তাব প্রধান শিক্ষকের

    November 20, 2026 4:56 PM

    গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে ইউনিয়ন জামায়াত নেতার পদত্যাগ

    November 20, 2026 3:37 PM

    গোপালগঞ্জে আনসার সদস্যদের খাবার ছিনিয়ে নিয়ে নিজেদের বিতরণ বলে প্রচার ছাত্রলীগের

    November 20, 2026 2:39 PM

    রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

    November 20, 2026 11:45 AM
    © 2026 Green Land

    Type above and press Enter to search. Press Esc to cancel.