Close Menu
New Press
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    New PressNew Press
    Subscribe
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • বিনোদন
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলাধুলা
    • আলোচিত খবর
    New Press
    Home»জেলা সংবাদ»সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন, ভিতরে ছিলেন বাবা-মা
    জেলা সংবাদ

    সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন, ভিতরে ছিলেন বাবা-মা

    H.billalBy H.billalNovember 22, 2026 6:21 AMNo Comments1 Min Read
    Facebook Twitter Pinterest Reddit Telegram LinkedIn Tumblr VKontakte WhatsApp Email
    Share
    Facebook Twitter Reddit Pinterest Email

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। রোববার (২২ নভেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে নিজের ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন ডাকসু ভিপি।

    সাদিক কায়েম বলেন, ঘটনার সময় তার বাবা-মা বাড়িতে অবস্থান করছিলেন। দুর্বৃত্তরা বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপ করে এবং ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পুরো বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালায়। তবে আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই এলাকাবাসীর প্রচেষ্টায় তা নেভানো সম্ভব হয়। এতে তার বাবা-মা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন বলে জানান তিনি।

    ফেসবুকে সাদিক লিখেন, জনবিচ্ছিন্ন খুনি হাসিনার দোসররা ভেবেছে, জুলাইপন্থি ছাত্র-জনতার ওপর এভাবে হামলা, হুমকি ও ভীতি প্রদর্শন করে তারা আবারও এদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠবে। পেট্রোলবোমা, অগ্নিসন্ত্রাস আর রাতের আঁধারে কাপুরুষোচিত হামলা চালিয়ে তারা জনগণের ওপর পালিয়ে যাওয়ার প্রতিশোধ নিতে চায়। এসব চোরাগোপ্তা সন্ত্রাসী কর্মকাণ্ড আমাদের দমাতে পারবে না, বরং আমাদের লড়াইকে আরও দৃঢ় করবে ইনশাআল্লাহ।

    বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদী আওয়ামী রাজনীতির পুনর্বাসন হতে দেওয়া হবে না, এটাই প্রথম ও শেষ কথা। আওয়ামী অপশক্তির রাজনৈতিক মৃত্যু বাংলাদেশের মাটিতে অচিরেই আমরা নিশ্চিত করব, ইনশাআল্লাহ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit Email
    Previous Articleমা হলেন অভিনেত্রী মৌসুমী…
    Next Article সোমবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী, শুরুতে কোন দল

    আরও পড়ুন

    যুবদলের মিছিলে যুবলীগের ভয়াবহ হামলা

    November 21, 2026 8:26 PM

    বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

    November 21, 2026 4:58 PM

    সাতসকালের গোপালগঞ্জে প্রাণ গেল দুই জনের

    November 21, 2026 11:16 AM

    মুক্তিপণ’ দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পেলেন বিএনপি নেতা

    November 20, 2026 8:33 PM
    Latest News

    সোমবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী, শুরুতে কোন দল

    November 22, 2026 10:46 AM

    সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন, ভিতরে ছিলেন বাবা-মা

    November 22, 2026 6:21 AM

    মা হলেন অভিনেত্রী মৌসুমী…

    November 21, 2026 9:22 PM

    যুবদলের মিছিলে যুবলীগের ভয়াবহ হামলা

    November 21, 2026 8:26 PM

    ‘কবুল’ বলা ছাড়াও যেসব শব্দে বিয়ে হয়ে যায়

    November 21, 2026 7:45 PM

    বাঁচার আকুতি অভিনেত্রী ফারিনের

    November 21, 2026 6:18 PM
    © 2026 Green Land

    Type above and press Enter to search. Press Esc to cancel.