Close Menu
New Press
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    New PressNew Press
    Subscribe
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • বিনোদন
    • রাজনীতি
    • শিক্ষাঙ্গন
    • খেলাধুলা
    • আলোচিত খবর
    New Press
    Home»জেলা সংবাদ»যুবদলের মিছিলে যুবলীগের ভয়াবহ হামলা
    জেলা সংবাদ

    যুবদলের মিছিলে যুবলীগের ভয়াবহ হামলা

    H.billalBy H.billalNovember 21, 2026 8:26 PMNo Comments1 Min Read
    Facebook Twitter Pinterest Reddit Telegram LinkedIn Tumblr VKontakte WhatsApp Email
    Share
    Facebook Twitter Reddit Pinterest Email

    চট্টগ্রামের ফটিকছড়িতে যুবদলের মোটরসাইকেল মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ৩০টি মোটরসাইকেল ভাঙচুর, পাঁচটি ছিনিয়ে নেওয়া এবং কয়েকটিতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

    শনিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ ফটিকছড়ির গোপালঘাট্টা এলাকার কেফায়েত নগরে এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে যুবদলের একটি মোটরসাইকেল মিছিল কেফায়েত নগর এলাকায় পৌঁছালে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এতে অতর্কিত হামলা চালান। এ সময় মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের মোটরসাইকেল ভাঙচুর করা হয়। অন্তত ৩০টি মোটরসাইকেল ভাঙচুরের পাশাপাশি পাঁচটি ছিনিয়ে নেওয়া হয়। কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগও করেছেন মিছিলে অংশ নেওয়া বিএনপি নেতাকর্মীরা।

    এ ঘটনায় আহত কয়েকজনকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকেরা।

    ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, হামলার বিষয়ে অবগত হয়েছি। হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit Email
    Previous Article‘কবুল’ বলা ছাড়াও যেসব শব্দে বিয়ে হয়ে যায়
    Next Article মা হলেন অভিনেত্রী মৌসুমী…

    আরও পড়ুন

    বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

    November 21, 2026 4:58 PM

    সাতসকালের গোপালগঞ্জে প্রাণ গেল দুই জনের

    November 21, 2026 11:16 AM

    মুক্তিপণ’ দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পেলেন বিএনপি নেতা

    November 20, 2026 8:33 PM

    রাজশাহীর দুই বিএনপি নেতার বাড়ি থেকে আ.লীগ ও যুবলীগ নেতা গ্রেফতার

    November 20, 2026 5:49 PM
    Latest News

    মা হলেন অভিনেত্রী মৌসুমী…

    November 21, 2026 9:22 PM

    যুবদলের মিছিলে যুবলীগের ভয়াবহ হামলা

    November 21, 2026 8:26 PM

    ‘কবুল’ বলা ছাড়াও যেসব শব্দে বিয়ে হয়ে যায়

    November 21, 2026 7:45 PM

    বাঁচার আকুতি অভিনেত্রী ফারিনের

    November 21, 2026 6:18 PM

    বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

    November 21, 2026 4:58 PM

    ভারত কখনোই শেখ হাসিনাকে ফেরত পাঠাবে না: শ্রীরাধা দত্ত

    November 21, 2026 2:08 PM
    © 2026 Green Land

    Type above and press Enter to search. Press Esc to cancel.